সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে সজল মোল্লা হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

মুন্সীগঞ্জে সজল মোল্লা হত্যা মামলায় সাবেক কাউন্সিলর গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

গত ৪ আগস্ট মুন্সীগঞ্জ শহরের সুপারমার্কেটে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নিয়ে নিহত সজল মোল্লা হত্যা মামলার এজাহারনামীয় আসামি মিরকাদিম পৌরসভার ৩ নং ওয়ার্ডের সদ্য বিলুপ্ত কাউন্সিলর মো. আক্তার হোসেন চৌধুরীকে (৫৮) গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার ভোর সাড়ে ৬টার দিকে মিরকাদিমের উত্তর রামগোপালপুর এলাকায় নিজ বসতবাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, ‘গ্রেপ্তারকৃত আসামিকে আদালতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।’

জানা যায়, গত ২০ সেপ্টেম্বর নিহত সজল মোল্লার ছোট ভাই সাইফুল ইসলাম ৪৫১ জনকে আসামি করে সদর থানায় ওই হত্যা মামলা দায়ের করেন। এতে ৩০১ জনের নামোল্লেখ করা হয়েছে, পাশাপাশি অজ্ঞাত আসামি রয়েছেন ১০০/১৫০ জন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!