সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানিকছড়িতে বিচার বহির্ভূূত হত্যাকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

মানিকছড়িতে বিচার বহির্ভূূত হত্যাকান্ড বন্ধের দাবিতে বিক্ষোভ মিছিল

 

(খাগড়াছড়ি) সংবাদদাতা:- সারাদেশে বিচার বহির্ভূত হত্যাকান্ড বন্ধ, খাগড়াছড়ি সদর, দীঘিনালা ও রাঙ্গামাটিতে সাম্প্রদায়িক হামলা, অগ্নিসংযোগ এবং ধন রঞ্জন চাকমা, জুনান চাকমা, রুবেল ত্রিপুরা ও অনিক চাকমা’র হত্যাকান্ডের ঘটনায় নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে খাগড়াছড়ির মানিকছড়িতে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (৩০ সেপ্টেম্বর) সকালে ‘সংঘাত ও বৈষম্য বিরোধী পাহাড়ি ছাত্র আন্দোলন’র ব্যানারে অনুষ্ঠিত বিক্ষোভ মিছিলটি মানিকছড়ি গিরি মৈত্রী সরকারি ডিগ্রী কলেজের সামনে থেকে শুরু হয়ে খাগড়াছড়ি-চট্টগ্রাম সড়ক হয়ে উপেেজলা পরিষদ প্রদক্ষিণ শেষে পুনরায় কলেজের সামনে এসে পথসভা করে শিক্ষার্থীরা। পথসভায় বক্তব্য রাখেন, শিক্ষার্থী অংসালা মারমা, আনুুচিং মারমা, এনুচিং মারমা ও সুজন ত্রিপুরা।

পথসভায় বক্তারা বলেন, পার্বত্য চট্টগ্রামে এখন পর্যন্ত যতগুলো গণহত্যা সংগঠিত হয়েছে তার কোনো সুষ্ঠ তদন্ত ও জড়িতদের আইনের আওতায় আনতে পারেরনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। আগামীতেও পারবে কিনা তা সন্ধেহ রয়েছে। কেননা, সাম্প্রতিক সময়েয় সাম্প্রদায়িক হামলায় চারজন নিহতের ঘটনার প্রায় দশ দিন অতিবাহিত হলেও এখন পর্যন্ত এ ঘটনার সাথে জড়িতদের কাউকেই গ্রেপ্তার করতে পারেনি। তাছাড়া পাহাড় আর সমতল একই দেশে দুই শাসন ব্যবস্থা চলতে পারে না উল্লেখ করে দ্রæত পাহাড় থেকে সেনা প্রত্যাহারেরও দাবি জানান বক্তারা।

পথসভা থেকে আগামী তিন দিন উপজেলা ও পার্বত্য তিন জেলার সকল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের শ্রেণি কার্যক্রম বর্জনের ঘোষণা দেয়া হয়। সেই সাথে হত্যাকান্ডের সাাথে জড়িতদের দ্রæত সময়ের মধ্যে গ্রেপ্তার পূর্বক দৃষ্ঠান্তমূলক শাস্তির আওতায় আনা না হলে, আগামীতে আরো কঠোর আন্দোলনের হুশিয়ারি দেন বক্তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!