সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কালিগঞ্জে জামালপুর কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন হাজী মোঃ জাহাঙ্গীর কবির

কালিগঞ্জে জামালপুর কলেজের গভর্নিং বডির সভাপতি হলেন হাজী মোঃ জাহাঙ্গীর কবির

মোঃ আলমগীর মোল্লা
স্টাফ রিপোর্টার‌ঃ।

গাজীপুরের কালিগঞ্জ উপজেলার
জামালপুর কলেজের গভর্নিং বডির এডহক কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন ,জামালপুর কলেজের সাবেক ভিপি, কালীগঞ্জ থানা ছাএদলের সাবেক সাধারণ সম্পাদক হাজী মোঃ জাহাঙ্গীর কবির। গতকাল ২৯ সেপ্টেম্বর রবিবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেরের অনুমোদনের পরিপ্রেক্ষিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক মোঃ আবদুল হাই সিদ্দিক সরকারের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এই তথ্য জানা যায়। আগামী ৬ মাসের মধ্যে নিয়মিত গভর্নিং বডির নতুন কমিটি গঠন করার বাধ্যবাধকতা রয়েছে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে।

হাজী মোঃ জাহাঙ্গীর কবির জামালপুর ইউনিয়নের ০৭নং ওয়ার্ড জামালপুর গ্রামের বিশিষ্ট সমাজ সেবক মরহুম হাজী মোঃ শাহাজ উদ্দিন কন্ট্রাকটার এর সুযোগ্য সন্তান। তিনি ছাত্র জীবনে জামালপুর কলেজের ভিপি, কালীগঞ্জ উপজেলার ছাএদলের সাধারণ সম্পাদক এর দায়িত্ব পালন করেন। তাছারাও তিনি সমাজ সেবা মূলক অসংখ্য কাজের সাথে জড়িত ছিলেন।

সভাপতি হাজী মোঃ জাহাঙ্গীর কবির এর সাথে মুঠোফোন কথা বললে তিনি যানান আমি অত্র কলেজের অধ্যক্ষ, উপাধ্যক্ষ, বিদ্যুৎসাহী সদস্য, সকল শিক্ষক মন্ডলী ও কর্মচারীরা সহযেগীতায় সকল দুর্নীতি, অনিয়ম ও বৈষম্য দূর করে জামালপুর কলেজকে একটি আধুনিক মডেল কলেজ হিসাবে সমগ্র দেশে প্রতিষ্ঠার জন্য কাজ করব।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!