সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁয় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক গ্রাহককে জেল হাজতে প্রেরন

নওগাঁয় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক গ্রাহককে জেল হাজতে প্রেরন

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর পোরশায় বিদ্যুৎ বিল বকেয়া থাকায় সুজির টুডু নামে এক বিদ্যুৎ গ্রাহককে জেল হাজতে প্রেরণ করেছে থানা পুলিশ।পল্লি বিদ্যুৎ-২ কতৃপক্ষের পল্লি বিদ্যুৎ কোর্ট-২, ঢাকায় করা এক মামলায় ওয়ারেন্ট হলে তাকে বৃহস্পতিবার থানা পুলিশ আটক করে জেল হাজতে পাঠায়। সুজির উপজেলার নিতপুর মনোহরপুর গ্রামের শিমুল টুডুর ছেলে। পল্লি বিদ্যুৎ পোরশা জোন-২ এর এজিএম (ওএন্ডএম) আনোয়ার হোসেন জানান, সুজির টুডু নওগাঁ পাবিস-২ এর আওতাভুক্ত পোরশা জোনাল অফিসের ৯৩৬-৫২৭৬ হিসাবধারী একজন আবাসিক গ্রাহক। তার বিদ্যুৎ বিল জানুয়ারী, ফেব্রুয়ারী ও মার্চ/২০২৪ মাসের ২৫ হাজার ৮৫৪ টাকা বকেয়া থাকায় তার সংযোগটি বিচ্ছিন্ন করা হয়েছিল। তার পরেও বিদ্যুৎ বিল পরিশোধ করার জন্য তার সাথে যোগাযোগ করা হলে উনি কোন গুরুত্ব দেন নাই। পরবর্তীতে উকিল নোটিশ প্রদান করার পরেও বিল পরিশোধ না করলে বকেয়া আদায়ের স্বার্থে পল্লি বিদ্যুৎ কোট -২, ঢাকা এ মামলা দায়ের করা হয়। মামলা নং সি আর ৭৪৮/২০২৪। এ মামলায় সে কোর্টে হাজির না হলে আদালত আদেশ অমান্য করায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়। ফলে পোরশা থানা পুলিশ ওয়ারেন্ট মুলে গেপ্তার করেন বলে জানান। বিষয়টি পোরশা থনা অফিসার ইনচার্জ শাহীন রেজা নিশ্চিত করেছেন এবং আসামীকে জেল হাজতে পাঠানো হয়েছে বলে জানান।
নওগাঁ#

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!