সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৭ বছর পরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

নওগাঁর রাণীনগরে দীর্ঘ ১৭ বছর পরে জামায়াতে ইসলামীর দাওয়াতি সমাবেশ অনুষ্ঠিত

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

“নহে সমাপ্ত কর্ম মোদের অবসর কোথা বিশ্রামের উজ্জল হয়ে ফোটেনি আজও সুবিমল জ্যোতি তাওহিদের” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নওগাঁর রাণীনগরে দীর্ঘ প্রায় ১৭বছর পর বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর সদর ইউনিয়ন শাখার উদ‍‍্যােগে শনিবার সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।রাণীনগর উচ্চ বালিকা বিদ্যালয় প্রাঙ্গনে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার আমীর মোস্তফা ইবনে আব্বাসের সভাপতিত্বে ও সদর ইউনিয়নের আমীর খন্দকার ডা: আনজির হোসেনের পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা পূর্ব-এর আমীর খ,ম, আব্দুর রাকিব।এছাড়াও বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামী কর্ম পরিষদের সদস্য প্রফেসর মো: জাহাঙ্গির আলম, বাংলাদেশ জামায়াতে ইসলামী রাণীনগর শাখার সেক্রেটারী মো: শামিনুর ইসলাম শামীম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সেক্রেটারী ডা: আমিনুল ইসলাম প্রমুখ। এছাড়াও পবিত্র কোরআন থেকে বিশেষ আলোচনা করেন ওলামা বিভাগের নওগাঁ জেলার সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান যুক্তিবাদি। এছাড়াও উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দরা সমাবেশে বক্তব্য রাখেন। এর আগে প্রধান অতিথিসহ অন্যরা বাংলাদেশ জামায়াতে ইসলামীর সদস্য উপজেলার পারইল ইউনিয়নের আমজাদ হোসেনের জানাজা নামাযে অংশগ্রহণ করেন।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!