সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে জোর করে জমি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় হামলা!

সিরাজদিখানে জোর করে জমি দখলের চেষ্টা, বাঁধা দেয়ায় হামলা!

সিরাজদিখান প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের সিরাজদিখানে জোরপূর্বক জমি দখলের চেষ্টায় বাঁধা দেওয়ায় দেশীয় অস্ত্র দিয়ে আঘাত করে আসমা বেগম নামের এক নারীকে গুরুতর আহত করে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পরে আসমা বেগমকে আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা দেওয়া হয়েছে।
ঘটনাটি ঘটেছে গত শুক্রবার (২৭ সেপ্টেম্বর) বেলা ১১ টার দিকে উপজেলার বালুচর ইউনিয়নের খাসনগর, বুড়ির টেক গ্রামে।

এ ঘটনায় সিরাজদিখান থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ সূত্রে জানা গেছে, খাসমহল বালুচর গ্রামের মৃত আব্দুল মালেকের ছেলে মো. আওলাদ হোসেন (৩৯) গংদের তফসিল ভুক্ত সম্পত্তি পৈত্রিক ও ক্রয় সূত্রে মালিক হয়ে দীর্ঘদিন যাবৎ ভোগ দখল করে আসছিলেন।

ভোগ দখলে থাকা অবস্থায় খাসনগর বুড়ির টেক গ্রামের আশেক আলীর ছেলে মো. হোসেন (৩২) গং জোর পূর্বক ভোগ দখলের পায়তারা করে আসছিলো।
এ বিষয়ে বিজ্ঞ আদালতে দেওয়ানী মোকদ্দমা রয়েছে যার নং-৫০/২০২৪। জমির দাগ নং আর,এস-১৩৪৪ আর, এস-৭০৫১নাল ৩৯ শতাংশ। ০৯.৭৫ শতাংশ। ভুক্তভোগীরা এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

অভিযুক্ত হোসেন আলীকে পাওয়া যায়নি। সঠিক তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন সিরাজিখান থানা পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!