সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি :

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের মাসিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার বিকাল ৫ টায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবের সভাপতি মো. জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবু সাঈদ দেওয়ান সৌরভের সঞ্চালনায়
সাধারণ সভায় উপস্থিত ছিলেন মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের উপদেষ্টা এ কে এম সাইফুল্লাহ ভূঁইয়া, সাবেক সভাপতি শামসুল হুদা হিটু,কাজী বিপ্লব হাসান, যুগ্ম সাধারণ সম্পাদক লিটন মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ তুষার, কোষাধক্ষ্য ফয়সাল আহমেদ, দপ্তর সম্পাদক সালমান হাসান, সদস্য রাজ মল্লিক, ফরহাদ মিয়া, কাজী মোহাম্মদ, মোহাম্মদ শামীম, আনিছুর রহমান রলিন,মোঃ মাসুদ খান, কাজী আনসার সহ অন্যান্য সদস্যরা।

এ সময় সভায় মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেস ক্লাবে নতুন সদস্য অন্তর্ভুক্ত সিদ্ধান্ত গৃহীত হয় ও মুন্সিগঞ্জ জেলা অনলাইন প্রেসক্লাবের আয়োজনে বার্ষিক আনন্দ ভ্রমণের সিদ্ধান্ত গ্রহণ করা।

আগামী ১২ ই অক্টোবর আনন্দ ভ্রমণ অনুষ্ঠিত হবে। আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক মুন্সিগঞ্জ জেলার অনলাইন, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সংবাদকর্মীরা আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে পারবে।

আগামী ৭ অক্টোবর এর মধ্যে আনন্দ ভ্রমণে অংশগ্রহণ করতে ইচ্ছুক সকল সংবাদ কর্মীদের রেজিস্ট্রেশন করতে হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!