সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
কেশবপুরে বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন।

কেশবপুরে বিএনপির নেতা নির্বাচন সম্পন্ন।

 

আরশাদুল ইসলাম ঝন্টু কেশবপুর উপজেলা যশোরঃ

যশোরের কেশবপুর উপজেলা বিএনপির নেতা নির্বাচনের জন্য আজ শনিবার কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে।

এই নির্বাচনে কেশবপুর উপজেলা সভাপতির কোন প্রতিদন্দিনা থাকায় সভাপতি হিসাবে আলহাজ্ব মোঃ আবুল কালাম আজাদ কে সভাপতি নির্বাচিত করেন, এবং সাংগঠনিক সম্পাদক পদে দুই জন কে নির্বাচিত করা হয়েছে, ১। আলমগীর কবির
২।হুমায়ুন কবির।
সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচনের জন্য ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সাধারণ সম্পাদক পদে তিন জন প্রার্থী থাকায় ওই পদের নেতা নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়।

শনিবার (২৮ সেপ্টেম্বর) কেশবপুর শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে সকাল ৯. ৩০টা থেকে শুরু হয়ে একটানা বেলা ৩টা পর্যন্ত ১১ টি  ইউনিয়ন বিএনপির ৭৮১ নেতার মধ্যে ৭৫৯ জন নেতা তাদের ভোটাধিকার প্রয়োগ করে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক পদে নেতা নির্বাচন করেন। প্রতিটা ইউনিয়নে ভোটার ছিল ৭১ জন।

অডিটোরিয়ামে অনুষ্ঠিত ওই নির্বাচনে প্রভাষক আব্দুর রাজ্জাক ৬৫৯ ভোট পেয়ে উপজেলা বিএনপির  সাধারণ সম্পাদক নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মাসুদুজ্জামান মাসুদ পান ৮৫ ভোট। আরেক প্রার্থী মাস্টার কেএম খলিলুর রহমান পান ৮ ভোট। ভোট বাতিল হয় ৭ টি। ভোটে অনুপস্থিত ছিলেন ২২ জন ভোটার।

নির্বাচন পরিচালনা করেন যশোর জেলা  বিএনপির সদস্য সচিব ও প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু, যুগ্ম আহ্বায়ক ও নির্বাচন কমিশনার দেলোয়ার হোসেন খোকন ও জেলা বিএনপির সদস্য ও নির্বাচন কমিশনার অ্যাডভোকেট হাজী আনিসুর রহমান প্রমুখ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!