সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সাথে নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ান আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সাথে নওগাঁ ১৬ বিজিবির ব্যাটালিয়ান আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠান অনুষ্ঠিত

 

উজ্জ্বল কুমার সরকার

আসন্ন দুর্গাপূজা ও সীমান্ত পরিস্থিতি নিয়ে স্থানীয়দের সাথে মতবিনিময় করেছে বিজিবি। ১৬,বিজিবির ( নওগাঁ ব্যাটালিয়ন) আয়োজনে শুক্রবার চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলার বাঙাবাড়ী সীমান্তবর্তী পশ্চিম আনারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ১৬, বিজিবির অধিনায়ক লে:কর্নেল সাদিকুর রহমান। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নিশাত আনজুম অনন্যা,গোমস্তাপুর থানার ওসি গোলাম কিবরিয়া ১৬ বিজিবির সহকারী পরিচালক রবিউল ইসলাম, বাঙাবাড়ী ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলাম, ১৬, বিজিবির রহনপুর কোম্পানি কমান্ডার আবদুল ওয়াদুদ প্রমুখ।সভায় আসন্ন দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সকলের সহায়তা কামনা করা হয়। এছাড়া,সীমান্তে চোরাচালানসহ সীমান্ত অপরাধ দমন ও দেশের বর্তমান পরিস্থিতিতে সীমান্তবর্তী জনসাধারণকে সীমান্ত আইন মেনে চলার আহবান জানানো হয়।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!