সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মিল্টন ভূঁইয়া কে বিমান বন্দরে হাজারো জনতার সংবর্ধনা

বিএনপির কেন্দ্রীয় স্থায়ী কমিটির সদস্য মিল্টন ভূঁইয়া কে বিমান বন্দরে হাজারো জনতার সংবর্ধনা

 

সাব্বির রহমান, চট্টগ্রাম :

বিএনপির নির্বাহী কমিটির সদস্য মিজানুর রহমান ভূঁইয়া মিল্টন দীর্ঘ নয় বছর যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরেছেন।শুক্রবার সকালে সন্দ্বীপবাসীর পক্ষ থেকে তাঁকে চট্টগ্রাম বিমান বন্দরে সংবর্ধনা জানানো হয়।

এসময় তিনি তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা দেয়া ও তাকে দেশ ছেড়ে বাধ্য করার জন্য আওয়ামীলীগ সরকারকে দায়ী করে শেখ হাসিনা, তাঁর পুত্র সজিব ওয়াজেদসহ অনেকের বিরুদ্ধে দেশে-বিদেশে মামলা করার ঘোষাণ দেন।
বিএনপি নেতা মিজানুর রহমান ভূঁইয়া ৯বছর আগে আওয়ামীলীগ সরকারের রোষানলে পড়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছিলেন।সকালে তাকে কাছে পেয়ে স্থানীয় নেতা-কর্মীরা আবেগ-আপ্লুত হন।

এসময় তিনি সজিব ওয়াজেদ জয়কে যুক্তরাষ্ট্রে অপহরণ চেষ্টার মিথ্যা মামলা সাজিয়ে হয়রানির কথা বলেন।

তিনি বলেন, আগামীতে আওয়ামীলীগ সরকারের লুটপাট, বিদেশে অর্থ পাচারের সব তথ্য তিনি জাতির সামনে তুলে ধরবেন। একসময় সন্দীপ উপজেলার দলীয় নেতা কর্মীসহ হাজারো জনতা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!