সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক ম্যানেজারের মৃত্যু

বোনের বাড়িতে বেড়াতে এসে বিদ্যুৎস্পৃষ্টে ব্যাংক ম্যানেজারের মৃত্যু

 

নিজস্ব প্রতিনিধি –

টাঙ্গাইলের সখিপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রায়হান শিপন(৩৭) নামের এক ব্যাংক কর্মকর্তার মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার(২৬ সেপ্টেম্বর) উপজেলার কাহারতা গ্রামে (তার বোনের বাড়ি) এ ঘটনা ঘটে।

নিহত রায়হান উপজেলার পাহাড়কাঞ্চনপুর এলাকার মো: নূরু মিয়ার ছেলে।

নিহত রায়হান এবি ব্যাংকের সখিপুর উপ-শাখার সহকারী ম্যানেজারের দায়িত্বে ছিলেন।

জানা যায়, রায়হান বুধবার তার বোনের বাড়ি উপজেলার কাহারতা গ্রামে বেড়াতে আসে। বৃহস্পতিবার (২৬ সেপ্টেম্বর)  সকালে পানির মোটর চালু করার সময় মোটরের সুইচ থেকে বৈদ্যুতিক শর্টসার্কিটে গুরুতর আহত হয়।

এ সময় বাড়ির লোকজন তাকে সখিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সখিপুর থানার উপপরিদর্শক (এসআই) সাইদুর রহমান বলেন, ‘ইতিমধ্যে ঘটনাস্থল পরিদর্শন করেছি। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই লাশ তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!