সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মানিকগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আ’লীগের সভাপতি-সম্পাদকসহ আসামী-২৪১

মানিকগঞ্জে বিএনপির অফিস ভাঙচুর, সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক আ’লীগের সভাপতি-সম্পাদকসহ আসামী-২৪১

মশিউর রহমান স্টাফরির্পোটার:
মানিকগঞ্জ জেলা বিএনপি’র কার্যালয় ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় সাবেক স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুস সালাম এবং কাউন্সিলর কবিরসহ ২৪১ জনের নামে মামলা হয়েছে।

বুধবার সকালে স্বেচ্ছাসেবক দলের মানিকগঞ্জ পৌর শাখার আহ্বায়ক ও জেলা জজকোর্টের আইনজীবী মো. মুরাদ হোসেন মানিকগঞ্জ সদর থানায় ৯১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ১৫০ জনকে আসামি করে এই মামলা করেন। মামলার তারিখ ২৫/০৯/২০২৪ ইং মামলা নং ২৬ ।

গত ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনের সময় মানিকগঞ্জ জেলা বিএনপি কার্যালয় ভাঙচুর অগ্নিসংযোগ করা হয়।

এজাহার সূত্রে জানা গেছে, সাবেক স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালেক স্বপনের নির্দেশনায় জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম মহিউদ্দিন ও সাধারণ সম্পাদক আব্দুস সালামের পরিকল্পনা ও প্রত্যক্ষ মদদে আসামিরা গত ৪ আগস্ট জেলা বিএনপির কার্যালয় ভাঙচুর করে পেট্রোল ঢেলে অগ্নিসংযোগ করেন। এসময় সেখানে থাকা একটি মোটরসাইকেলেও তারা আগুন ধরিয়ে ভস্মীভূত করে দেয়। এ ঘটনায় ৫লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে মামলায় উল্লেখ করা হয়।

মামলায় এজাহার নামীয় বাকি আসামিরা হলেন- জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সুলতানুল আজম খান আপেল, কাজী এনায়েত হোসেন টিপু, সাংগঠনিক সম্পাদক সুদেব কুমার সাহা, আমিরুল ইসলাম মট্টু, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবু বকর সিদ্দিক তুষার, সাধারণ সম্পাদক আবুল বাশার, জেলা যুবলীগের আহ্বায়ক আব্দুর রাজ্জাক রাজা, সদস্য-সচিব মাহাবুবুর রহমান জনি, জেলা ছাত্রলীগের সভাপতি সিফাত কৌরাইশী সুমন ও সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম, জেলা শ্রমিকলীগের সভাপতি বাবুল সরকার, মানিকগঞ্জ সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসরাফিল হোসেন ও সাধারণ সম্পাদক আফছার উদ্দিন সরকার, মানিকগঞ্জ পৌর আওয়ামী লীগের সভাপতি আরশেদ আলী বিশ্বাস, সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম ও যুগ্ম সম্পাদক হাসেম আলী, ৭নং ওয়ার্ড কাউন্সিলর কবির হোসেন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম চৌধুরী রানা ও কাজী রাজু আহমেদ বুলবুল, সাবেক সাধারণ সম্পাদক মাহবুবুল হক খান খালিদ, এনামুল হক রুবেল ও আল মামুন, ছাত্রলীগ নেতা মীম ও কম্পন, যুবলীগের জুয়েল ভূইয়াসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!