সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুকসুদপুরে, চাঞ্চল্যকর খুরশিদা হত্যা মামলা আসামি ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব এর কাছে গ্রেফতার।

মুকসুদপুরে, চাঞ্চল্যকর খুরশিদা হত্যা মামলা আসামি ২৪ ঘন্টার মধ্যে র‍্যাব এর কাছে গ্রেফতার।

 

কাশিয়ানী (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ নাজিমউদ্দীন খান

গোপালগঞ্জ জেলার মুকসুদপুর এলাকার ক্লুলেস, গৃহকর্মী খুরশিদা আক্তার হত্যার প্রধান পলাতক অভিযুক্তকে ২৪ ঘন্টার মধ্যে মাদারিপুর থেকে যৌথ অভিযানে গ্রেফতার করেছে র‍্যাব ০৮ বরিশাল ও র‍্যাব ০৬ খুলনা।

গোপালগঞ্জ মুকসুদপুর উপজেলার নগর সুন্দরদী গ্রামের মৃত সিরাজুল এর মেয়ে ভুক্তভোগী খুরশিদা খানম এর সাথে

একই উপজেলা গোপিনাথপুর পশ্চিম পাড়ার
মৃত নুরুল হক এর ছেলে
আসামি নাজমুল হক ঠাকুর
ওরফে বাদল ঠাকুর (৪২), এর পরকিয়া প্রেমের সম্পর্ক গড়ে উঠে। খুরশিদা খানম কিছুটা সহজ সরল ছিলেন। তবু শুধুমাত্র অভিযুক্ত আসামি নাজমুল হকের কথায় সব কাজ করতেন।

পরবর্তীতে ২১/০৯/২০২৪ তারিখ বিকেলে ভুক্তভোগী পেপে আনার জন্য বাড়ি থেকে বের হলে আর ফিরে আসেনি। একপর্যায়ে ২৪/০৯/২০২৪ তারিখ আনুমানিক বেলা দুইটার দিকে পুকুরে অধ্য গলিত লাশ ভেসে উঠে। লাশ পাওয়ার সাথে সাথে অভিযুক্ত আসামি ঐ এলাকা ত্যাগ করে পলাতক থাকে।

র‍্যাব-০৮, সিপিসি-০৩ মাদারীপুর ক্যাম্প ও সদর কোম্পানী (ভাটিয়াপাড়া) ক্যাম্প র‍্যাব ০৬ খুলনার যৌথ বিশেষ আভিযানিক দল গোপন সংবাদ ও তথ্য প্রযুক্তির সহায়তার ভিত্তিতে বুধবার (২৫ সেপ্টেম্বর) বেলা ৪টায় মাদারীপুর জেলার সদর থানাধীন মস্তফাপুর বাসস্ট্যান্ড এলাকায় অভিযান পরিচালনা করে গোপালগঞ্জ জেলার মুকসুদপুর থানার মামলা নং-২২/২৯৮, ধারা-৩০২/২০১/৩৪ পেনাল কোড মোতাবেক হত্যা মামলার এজাহারভুক্ত পলাতক আসামী নাজমুল হক ঠাকুর ওরফে বাদল ঠাকুর (৪২), কে ২৫ সেপ্টেম্বর আনুমানিক চারটা পাঁচ মিনিটের সময় মাদারীপুর জেলার সদর থানাধীন বাসস্ট্যান্ট এলাকা হইতে গ্রেফতার করে।

সৈয়দ ফজলুর রহমান, সহকারী পরিচালক, ক্যাম্প কমান্ডার
সদর কম্পানি ( ভাটিয়াপাড়া ক্যাম্প) র‍্যাব ৬, খুলনা, বিষয় টি নিশ্চিত করে জানান-পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য গ্রেফতারকৃত আসামীকে মুকসুদপুর থানায় মামলা মূলে হস্তান্তর করা হয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!