সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর মান্দায় সনাতনী ধর্মলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা নিয়ে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

নওগাঁর মান্দায় সনাতনী ধর্মলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা নিয়ে প্রশাসনের প্রস্তুতিমুলক সভা

 

উজ্জ্বল কুমার সরকার
নওগাঁ জেলা প্রতিনিধি

নওগাঁর মান্দায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে মন্ডপে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকদের নিয়ে প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন এ সভার আয়োজন করে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লায়লা আঞ্জুমান বানুর সভাপতিত্বে সভায় বক্তব্য দেন উপজেলা সহকারী (ভ‚মি) শারমিন জাহান লুনা, মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান, সেনাবাহিনীর সিনিয়র ওয়ারেন্ট অফিসার রেজাউল ইসলাম, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মকলেছুর রহমান মকে, সাবেক সাধারণ সম্পাদক ডা. ইকরামুল বারী টিপু, উপজেলা জামায়াতের আমীর আমিনুল ইসলাম, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি প্রবীণ কুমার দাস, সাধারণ সম্পাদক অনুপ কুমার মহন্ত, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম বাবুল চৌধুরী, নওফেল আলী মন্ডপে, তোফাজ্জল হোসেন ও আব্দুল মতিন, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস খান প্রমুখ। এবারে মান্দা উপজেলায় ১০৩টি মন্ডপে দুর্গাপূজার প্রস্তুতি চলছে। সভায় এসব মন্ডপে কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন। গতবছর ১৩০টি মন্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হয়।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!