সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
নওগাঁর মহাদেবপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক মামলায় ৬ জনকে আটক

নওগাঁর মহাদেবপুরে যৌথবাহিনীর অভিযানে মাদক মামলায় ৬ জনকে আটক

 

উজ্জ্বল কুমার সরকার নওগাঁ

নওগাঁর মহাদেবপুরে থানা যৌথবাহিনীর অভিযানে মাদক বিষয়ে ছয় জনকে আটক করা হয়েছে। মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে তাদেরকে নওগাঁ কোর্টে পাঠানো হয়। মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হাশমত আলী জানান রাতে মহাদেবপুর ও নওগাঁ সদর থানা পুলিশ এবং সেনাবাহিনীর যৌথ অভিযানে মাদকের বিষয় নিয়ে মারামারি মামলায় উপজেলার শেরপুর গ্রামের মোসলেম আলী মন্ডলের ছেলে আবদুর রাজ্জাক (৪৬), তার ছেলে নয়ন হোসেন (২৩), তাজিম উদ্দীনের ছেলে বেলাল হোসেন (২৬) ও মৃত এলাহী বক্সের মেয়ে নাছিমা খাতুনসহ (৪০) মোট পাঁচ জনকে আটক করা হয়। উপজেলার রাইগাঁ ইউনিয়নের মাতাজীহাটে মাদকের বিষয় নিয়ে সংঘটিত মারামারির ঘটনায় সেনাবাাহিনীর অবসরপ্রাপ্ত সার্জেন্ট নওগাঁ সদর উপজেলার শালুকান গ্রামের মৃত সেকেন্দার আলী মন্ডলের ছেলে এমদাদুল হকের দায়ের করা মামলায় তাদের আটক করা হয়।
এছাড়া রাতে মহাদেবপুর থানার এসআই আসাদুজ্জামান উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ হোসেনপুর গ্রাম থেকে ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও ৪ পিস মাদক এ্যাম্পলসহ ওই গ্রামের মৃত আজাদ আলীর ছেলে আরমান হোসেনকে (২৮) আটক করেন।ওসি জানান, পরিবর্তীত রিস্থিতিতে এখন মহাদেবপুর থানা পুলিশের কার্যক্রম পুরোদমে শুরু হয়েছে। এখন থেকে সব নিয়মিত মামলার আইনগত ব্যবস্থা গ্রহণ ও ওয়ারেন্ট তামিল নিয়মিতভাবে চলবে।
নওগাঁ #

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!