সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আমরা কবে হবো মানুষ ?

আমরা কবে হবো মানুষ ?

মাহে আলম আখন ,নিজস্ব প্রতিবেদকঃ

“সবার উপর মানুষ সত্য তাহার উপর নাই” এই প্রবাদ বাক্যটি আমরা সবাই জানি। মানুষে মানুষে বিভেদ বৈষম্য থাকতে পারে কিন্তু সামগ্রিক বিবেচনায় সবচেয়ে বড় সত্য আমরা মানুষ ।

মানুষ সৃষ্টির সেরা জীব। আশরাফুল মাখলুকাত। আমরা সবাই একই আসমানের নিচে বাস করি। পৃথিবীর যে প্রান্তেই বাস করিনা কেন ধর্ম, বর্ণ, জাত, দল ভিন্ন হলেও সবার রক্তের রং কিন্তু লাল। সবার একটাই পরিচয় আমরা মানুষ।

বিভিন্ন সময় মানুষ স্বার্থসিদ্ধির জন্য জাত,কুল,ধর্ম,বর্ণের, দলের, পার্থক্য তৈরী করে। এক দল আরেক দলকে ঘৃণা করে, মারামারি করে, কিন্তু এসবই ক্ষণিকের। আমাদের মনে রাখতে হবে আমরা মানুষ। আঘাতের প্রতিআঘাত করলে তোমাদের আর তাদের মধ্যে পার্থক্য রইল কই।

“কুকুরের কাজ কুকুরে করেছে, কামড় দিয়েছে পায়,
তাই বলে কুকুরে কামড়ানো মানুষের শোভা পায়।”

একজন মানুষের জীবন বাঁচানোর জন্য যেখানে দশ বছরের শিশু তার জমানো টাকার ছোট মাটির ব্যাংকটা নিয়ে এসেছে, একজন ১৪ বছরের শিশু হজ্জে যাওয়ার জন্য জমানো টাকা দান করেছে, যেখানে একজন রিক্সা চালক তার বাজার করার টাকা বন্যায় ক্ষতিগ্রস্থদের সাহায্যের জন্য অকাতরে দান করেছেন সেখানে একজন মানুষকে পিটিয়ে হত্যা করা কতটা নির্মম তা বর্ননা করার মত নয়। আমরা জাতী হিসেবে আজ লজ্জিত। মানুষ সামাজিক জীব। সমাজে, রাষ্ট্রে বসবাস করতে গিয়ে অন্যায় করবে এজন্যইতো আইন, বিচার,আদালত। নিজেরা পিটিয়ে হত্যা করলে আইন,আদালতের প্রয়োজন আছে বলে মনে হয়না। রাজনৈতিক পরিচয়ের কারনে হত্যা করা হলে, রাজনৈতিক দলের কি প্রয়োজন?
মহানবী হযরত মোহাম্মদ (স) মক্কাবাসীর অত্যাচার ও দারুন নদওয়ায় হত্যার সিদ্ধান্ত গৃহীত হওয়ায় মদীনায় হিজরত করেন। কয়েক বছর পর তিনি যখন মক্কা বিজয় করেন,তখন একজন সাহাবী বললেন, ” আজ কঠোর প্রতিশোধ নেওয়ার দিন” যখন রাসূর (স.) এ বাক্যটি শুনলেন, তখন তিনি বললেন, বাক্যটি পরিবর্তন করে এভাবে বল “আজ পরম ক্ষমার দিন”।

সকল ধর্মের,বর্ণের, দলের এবং জাতের মানুষকে মানুষ হিসেবে স্বীকৃতি দিয়ে ভালোবাসতে পারলেই বিশ্বে প্রকৃত শান্তি ও সুখ প্রতিষ্ঠিত হবে।

 

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!