সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
খাগড়াছড়িতে গণপিটুনিতে নিহত যুবকের লাশ উদ্ধার

খাগড়াছড়িতে গণপিটুনিতে নিহত যুবকের লাশ উদ্ধার

 

খাগড়াছড়ি প্রতিনিধি:

খাগড়াছড়ি জেলা শহরের নিউজিল্যান্ড নোয়াপাড়া এলাকা থেকে মো: মামুন (৩০) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার (১৮ সেপ্টেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিউজিল্যান্ড নামক উপজাতি এলাকা থেকে তার লাশটি উদ্ধার করা হয়।

নিহত মামুন জেলা শহরের ৬নং পৌর ওয়ার্ড, মধ্য শালবন এলাকার মৃত নুরনবীর ছেলে।

মামুনের মামা মো: নূর হোসেন(দর্জি) জানান, দুই কন্যা সন্তানের জনক মামুন ফার্নিচারের দোকানে কাজ করতো। সকালে জানতে পারি, মামুন পানখাইয়া পাড়ার স্লুইস গেইট এলাকায় হাত-পা বাঁধা অবস্থায় পড়ে রয়েছে। সেখান থেকে তাকে উদ্ধার করে খাগড়াছড়ি আধুনিক জেলা সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে।

অ্যাম্বুলেন্স চালক মো: শাকিল জানান, ভোর সাড়ে ৪টায় অসুস্থ রোগী আনার জন্য স্থানীয় উপজাতিরা তাকে খবর দেন। মামুনকে অচেতন অবস্থায় হাসপাতালে নিয়ে আসেন তিনি।

খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বাতেন মৃধা জানান, নিহতের সুরতহাল শেষে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!