সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়

ডিসির সাথে জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার মতবিনিময়

 

মুন্সীগঞ্জ প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট ফাতেমা তুল জান্নাত এর সাথে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেছেন জাতীয় মানবাধিকার সোসাইটি মুন্সীগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। বুধবার জেলা প্রশাসকের কাছে সৌজন্য সাক্ষাতের পর সংগঠনের নেতৃবৃন্দ জেলা শাখার নবগঠিত কমিটি হস্তান্তর করেন এবং সংগঠনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন।

মতবিনিময় সভায় জেলা শাখার সাংগঠনিক সম্পাদক পলাশ চন্দ্র ঘোষ বলেন, মানবাধিকার সংস্থা বা মানবাধিকার সংগঠন হলো এমন একটি বেসরকারী সংস্থা যা নিপীড়িতদের মানবাধিকার লঙ্ঘন সনাক্তকরণ, ঘটনার তথ্য সংগ্রহ, এর বিশ্লেষণ ও প্রকাশনা, প্রাতিষ্ঠানিক উকিল পরিচালনা করার মাধ্যমে জনসচেতনতার প্রচার করে থাকে। এই প্রতিষ্ঠানগুলি মানবাধিকারের লঙ্ঘন ও সহিংসতা থামানোর জন্য প্রচেষ্টটা চালায়। এ প্রসঙ্গে জেলা প্রশাসনের সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।

আলোচনা সভায় উপস্থিত ছিলেন জেলা শাখার সভাপতি মোঃ আলমগীর মিয়া, সাধারণ সম্পাদক মোঃ নূর হোসেন , তথ্য সম্পাদক মোঃ মঞ্জিল দেওয়ান, নারী কল্যাণ সম্পাদক ডাক্তার তাহমিনা হাবিব, সিনিয়র সহ-সভাপতি আক্তার হোসেন তালুকদার, মোঃ ফোরকান খান, সাইদুর রহমান পাইক, মোঃ খোকন মিয়া, ইয়াসিন সেখ সহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!