সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত!

সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত!

 

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সিগঞ্জের সিরাজদিখান প্রেসক্লাবের জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার ১৭ সেপ্টেম্বর দুপুরে সিরাজদিখান প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ মোক্তার হোসেনের সভাপতিত্বে সিরাজদিখান প্রেসক্লাবের নিজস্ব কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সাম্প্রতিক সময়ে সিরাজদিখান প্রেসক্লাবকে রাজনৈতিক নেতাকর্মী ও অপেশাদার লোকজন কর্তৃক প্রভাবিত করে পরিচালনার চেষ্টা ও নিরপেক্ষ সংগঠনকে পক্ষপাতিত্বের মাধ্যমে প্রশ্নবিদ্ধ করার কঠোর সমালোচনা করার পাশাপাশি এহেন কর্মকান্ডের তীব্র নিন্দা জানিয়ে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ গ্রহণের সিদ্ধান্ত গৃহীত হয়। এছাড়া সিরাজদিখান প্রেসক্লাবের নির্বাচিত কমিটি ছাড়া দ্বিতীয় কোন কমিটি নেই মর্মে জনসাধারণের জ্ঞাতস্বার্থে পরিস্কার করা হয়।

সিরাজদিখান প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মাসুদের সঞ্চালনা এ সময় সভায় উপস্থিত ছিলেন, সিরাজদিখান প্রেসক্লাবের সাবেক সভাপতি শামসুজ্জামান পনির, ইমতিয়াজ উদ্দিন বাবুল, সহ-সভাপতি সালাহউদ্দিন সালমান,যুগ্ম-সাধারণ নাজমুল মোল্লা,সাংগঠনিক সম্পাদক আজাদ বিন নাদবী,দপ্তর সম্পাদক আজিম হাওলাদার, সাহিত্য সম্পাদক সুলতানা, কার্যকরী সদস্য আরিফ হোসেন হারিছ। এছাড়া আরো উপস্থিত ছিলেন, সিনিয়র সাংবাদিক শাহ নেওয়াজ সান্ত, সাংবাদিক মোহাম্মদ রোমান হাওলাদার, মোঃ নাছির উদ্দীন, হামিদুল ইসলাম লিংকন, হাবিবুর রহমান হাবিব, ইসমাইল খন্দকার, মোঃ মিজানুর রহমান (শিক্ষক),আনিছুর রহমান রুবেল (নিলয়),নাদিম হায়দার, মোঃ আশিক, মুরসালিন ও হৃদয় প্রমুখ। সভা শেষে মধ্যাহ্ন ভোজের আয়োজন করা হয়।।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!