সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সিরাজদিখানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

সিরাজদিখানে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে আলোচনা ও মিলাদ মাহফিল

 

আরিফ হোসেন হারিছ, সিরাজদিখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখানে ১২ই রবিউল আউয়াল পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সাঃ) উদ্যাপন উপলক্ষে মহানবী হযরত মুহাম্মদ (সাঃ) এর জীবন, কর্ম ও শিক্ষার উপর আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার ১৬ সেপ্টেম্বর বেলা সাড়ে ১২ টার দিকে
ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার সাব্বির আহমেদ এর সভাপতিত্বে এ
আলোচনা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।

দোয়াও মোনাজাত পরিচালনা করেন উপজেলা মডেল মসজিদের ইমাম ও খতীব হাফেজ মাওলানা ইমাম হাফেজ মাওলানা হাবিবুর রহমান।
এ-সময় উপস্থিত ছিলেন সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ খন্দকার হাফিজুর রহমান সহ
উপজেলা ইসলামিক ফাউন্ডেশনের নেতৃবৃন্দ ও উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতীব।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!