সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
শ্রীনগরে শহীদের রুহের মাগফেরাত ,খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

শ্রীনগরে শহীদের রুহের মাগফেরাত ,খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও আলোচনা সভা

এমএ কাইয়ুম মাইজভাণ্ডারী (মুন্সীগঞ্জ) প্রতিনিধিঃ

মুন্সীগঞ্জের শ্রীনগরে বৈষম্য বিরোধী ছাত্র-জনতার আন্দোলনে সকল শহীদের আত্মার মাগফেরাত কামনা, আহতদের সুস্থ্যতা এবং বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় উপজেলার কুকুটিয়া কমলাকান্ত উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এ দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক আইন বিষয়ক সম্পাদক এডঃ জাকারিয়া মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব মমিন আলী, সাঃ সম্পাদক দেলোয়ার হোসেন, সিনিঃ সহ-সভাপতি ও শ্রীনগর ইউপি চেয়ারম্যান তাজুল ইসলাম,

সিরাজদিখান উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুল কুদ্দুস ধীরণ, সাবেক সাধারন সম্পাদক আওলাদ হোসেন মোল্লা , যুবদলের সভাপতি দেলোয়ার হোসেন, আঃ খালেক শিকদার,যুগ্ম সাঃ সম্পাদক শাহ আলম, শ্রীনগর সরকারী কলেজের সাবেক ভিপি রফিকুল ইসলাম রজন, কেন্দ্রিয় সাবেক ছাত্রনেতা আলমগীর আলম,

এছাড়াও উপস্থিত ছিলেন, বিএনপি নেতা সামসুল আলম খোকন, আবুল তালুকদার, উপজেলা ছাত্রদলের সাবেক আহবায়ক লিমন মোড়ল ও সাবেক যুগ্ম সম্পাদক নাঈম লস্কর প্রমুখ ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!