মুন্সীগঞ্জ সদর উপজেলার শিলই ইউনিয়নের কাচারী বাজারে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শিলই ইউনিয়ন শাখা কার্যালয়ের শুভ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় শিলই কাচারী বাজারে আয়োজিত অনুষ্ঠানে ফিতা কেটে নতুন এ শাখা কার্যালয়ের উদ্বোধন করা হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইন সহায়তা মানবাধিকার সংস্থার কেন্দ্রীয় কমিটির সংগ্রামী সহ-সভাপতি শাহিন মোল্লা। এ সময় কেন্দ্রীয় কমিটির সহধর্ম বিষয়ক সম্পাদক মোহাম্মদ সালাউদ্দিন ভূঁইয়া, শিলই ইউনিয়ন শাখার প্রধান উপদেষ্টা সালাউদ্দিন মোল্লা এবং সংগঠনের শিলই ইউনিয়ন শাখার সংগ্রামী সভাপতি মোহাম্মদ ফিরোজ জমাদারসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় বক্তারা বলেন, সাধারণ মানুষের আইনি সহায়তা নিশ্চিত করা, মানবাধিকার রক্ষা এবং অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়ানোর লক্ষ্যে সংগঠনটি কাজ করে যাচ্ছে। শিলই ইউনিয়ন শাখার কার্যক্রমের মাধ্যমে স্থানীয় পর্যায়ে মানুষের আইনগত অধিকার সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় সহযোগিতা আরও জোরদার হবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।
পরে সংগঠনের নেতৃবৃন্দ ও উপস্থিত সদস্যরা নবনির্মিত কার্যালয় পরিদর্শন করেন এবং শাখার কার্যক্রম সফলভাবে পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন।