সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক

 

সুনামগঞ্জ প্রতিনিধি

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক ও দাপ্তরিক কার্যক্রম আরও গতিশীল করার লক্ষ্যে শহরের নতুনপাড়াস্থ নতুন অফিসের উদ্বোধন করেন অতিরিক্ত জেলা প্রশাসক ও পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক।

বৃহস্পতিবার সন্ধ্যা ৭টায় শহরের নতুনপাড়াস্থ পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দদের সাথে নিয়ে নতুন অফিসের ফিতা কেটে আনুষ্ঠানিকভাবে এর উদ্বোধন করেন তিনি।

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সভাপতি এডভোকেট গৌরাঙ্গ পদ দাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বিপ্রেশ কুমার রায় বাপ্পীর সঞ্চালনায় উদ্বোধন পরবর্তী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক। শুরুতেই পবিত্র গীতা পাঠ করেন কৃষ্ণ গোপাল গোস্বামী।

এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনের সাবেক সভাপতি এড. বিমান কান্তি রায়,জেলা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহবায়ক কলি তালুকদার আরতি,সদস্য সচিব বিমল বণিক,শান্তিগঞ্জের জ্যোতি ভূষন তালুকদার, ,বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার যুগ্ম সাধারন সম্পাদক মণি কাঞ্চন দাস। এছাড়াও উপস্থিত ছিলেন প্রসেজিৎ নন্দী, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ সুনামগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সেতুল বাবু তালুকদার,সহ সাংগঠনিক সম্পাদক অমর চক্রবর্তী,দপ্তর সম্পাদক বিপ্লব কান্তি তালুকদার,কোষাধ্যক্ষ স্বপন সরকার,প্রচার সম্পাদক রিংকু চৌধুরী,এ্যাডভোকেট রাধাকান্ত সূত্রধর,নারায়ন চক্রবর্তী,সংগঠনের সহ দপ্তর সম্পাদক শিবু পোদ্দার,পম্পা এষ,চন্দন কুমার দাশ, শান্তিগঞ্জের সুরঞ্জিত চৌধুরী টপ্পা, কৃষ্ণা রানী দাশ,অজন্তা রানী,সাংস্কৃতিক সম্পাদক বাবুল আচার্য্যসহ বিভিন্ন উপজেলা থেকে আগত ভক্তবৃন্দরা।

প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বনিক বলেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ একটি ঐতিহ্যবাহী ও দায়িত্বশীল সংগঠন। সুনামগঞ্জে অসাম্প্রদায়িকতার চেতনা,মূল্যবোধ এবং সম্প্রীতির যে নিদর্শন তা দেখে আমাদেরকে সত্যি অনুপ্রাণিত করে। এই জেলায় প্রতিটি ধর্মের মানুষের মাঝে দীর্ঘকাল থেকে সম্প্রীতির যে একটা মিলবন্ধন রয়েছে তা বাংলাদেশের মাঝে ব্যতিক্রম দৃষ্টান্ত। এই সম্প্রীতির ধারাবাহিকতা বর্তমান এবং আগামী প্রজন্মের ছেলেমেয়েরা দেখে শিখবে এবং তাদের অনুপ্রাণিত করবে বলে তিনি বিশ্বাস করেন। তিনি আগামী আসন্ন হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দূর্গাপূজা সনাতন ধর্মের অনুসারীরা নিরাপদে এবং নির্বিঘ্নে পালনে জেলা প্রশাসন,পুলিশ প্রশাসনসহ সকল ধর্মের মানুষের সহযোগিতা থাকবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!