সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
রাজগঞ্জ প্রেসক্লাবে মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

রাজগঞ্জ প্রেসক্লাবে মণিরামপুরের প্রথম উপজেলা চেয়ারম্যান লুৎফর রহমানের মৃত্যুবার্ষিকী পালিত

 

উত্তম চক্রবর্তী,মণিরামপুর।। যশোরের মণিরামপুর উপজেলা পরিষদের সর্বপ্রথম চেয়ারম্যান, ঝাঁপা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান, রাজগঞ্জ ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা, হানুয়ার লুৎফর রহমান স্মৃতি কৃষি উন্নয়ন সমিতির প্রতিষ্ঠাতা, মণিরামপুর উপজেলার অসহায় ও নিপীড়িত মানুষের আশ্রয়স্থল এবং প্রতিবাদী বলিষ্ঠ কণ্ঠস্বর, জনতার নেতা, বীর মুক্তিযোদ্ধা এস এম লুৎফর রহমানের ৩৭তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। মরহুমের ছোট ভাই, রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের আয়োজনের ও রাজগঞ্জ প্রেসক্লাবের ব্যবস্থাপনায় শুক্রবার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যার পরে রাজগঞ্জ প্রেসক্লাবের সামনে মরহুমের জীবনির উপর এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এতে মরহুমের বন্ধুবর বীর মুক্তিযোদ্ধা আব্দুল মুমিনের সভাপতিত্বে ও মরহুমের ছোট ভাই রাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি এসএম রবিউল ইসলামের পরিচালনায় উপস্থিত থেকে বক্তব্য রাখেন- রাজগঞ্জ ডিগ্রী কলেজের অবসরপ্রাপ্ত সহকারি অধ্যাপক আলহাজ কপিল উদ্দিন আহমেদ, অবসরপ্রাপ্ত অধ্যাপক হারুন অর রশিদ, রাজগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক জসিম উদ্দিন, যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা জালাল উদ্দিন, অবসরপ্রাপ্ত টি এন টি কর্মকর্তা আব্দুল মাজীদ প্রমুখ। উল্লেখ্য, ১৯৮৭ সালের ১৩ই সেপ্টেম্বর মনিরামপুরের পূর্বাঞ্চলের বন্যা কবলিত বানভাসি মানুষের জন্য ত্রান সামগ্রী যশোর থেকে নিজ গাড়িতে করে আনার সময় সময় যশোরের বকচার নামকস্থানে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন এস এম লুৎফর রহমান।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!