সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক থেকে রাজনৈতিক ব্যানার-বিলবোর্ড অপসারণ

মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়ক থেকে রাজনৈতিক ব্যানার-বিলবোর্ড অপসারণ

নিজস্ব প্রতিবেদক,মুন্সিগঞ্জ 

মুন্সিগঞ্জ শহরের প্রধান সড়কের আইল্যান্ড ও গাছপালায় দীর্ঘদিন ধরে টানানো রাজনৈতিক ব্যানার, বিজ্ঞাপন ও বিলবোর্ড অপসারণ করেছে মুন্সিগঞ্জ পৌরসভা।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে পৌরসভার কর্মীদের শহরের প্রধান সড়কের বিভিন্ন এলাকায় এসব ব্যানার ও প্রচারসামগ্রী অপসারণ করতে দেখা যায়। এ সময় সড়কের আইল্যান্ডের গাছগুলোতে টানানো বিভিন্ন রাজনৈতিক ব্যানার, পোস্টার ও বিজ্ঞাপন সরিয়ে ফেলা হয়।

দীর্ঘদিন ধরে শহরের বিভিন্ন সড়কের আইল্যান্ড, গাছ ও আশপাশের স্থাপনায় নানা ধরনের ব্যানার ও বিজ্ঞাপন টানানো থাকায় শহরের সৌন্দর্য ও পরিবেশ নষ্ট হচ্ছিল। পৌরসভার এ উদ্যোগে প্রধান সড়কটি অনেকটা পরিচ্ছন্ন ও দৃষ্টিনন্দন হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষের এ ধরনের অভিযান অব্যাহত রাখার দাবি জানিয়েছেন স্থানীয়রা। পাশাপাশি সড়কের আইল্যান্ড, গাছ ও সরকারি স্থাপনায় অনুমতি ছাড়া ব্যানার-বিজ্ঞাপন না টানানোর বিষয়ে সংশ্লিষ্টদের আরও সচেতন হওয়ার আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!