সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

টঙ্গীবাড়ীতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।

সোমবার (১৭ আগস্ট) সন্ধ্যা ৬টা ৫৫ মিনিটের দিকে টঙ্গীবাড়ী থানাধীন সেরাজাবাদ এলাকার সনিবাড়ি মোড়ে জনৈক নয়নের স্বর্ণের দোকানের সামনে এ অভিযান পরিচালনা করা হয়।

মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদের নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্স এ অভিযান চালান।

গ্রেপ্তাররা হলেন—মো. জসিম শেখ (৪৩), চরডুমুরিয়া (আউশিপাড়া) এলাকার মৃত চান মিয়ার ছেলে এবং নাজিম (২৭), দক্ষিণ বেহেরকান্দি এলাকার দেলোয়ার হোসেনের ছেলে। তাদের উভয়ের বাড়ি মুন্সীগঞ্জ জেলায়।

পুলিশ জানায়, গ্রেপ্তার মো. জসিম শেখের বিরুদ্ধে এর আগেও মাদকসংক্রান্ত আটটি মামলা রয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!