সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন

টুরিস্ট পুলিশ প্রধানের আকস্মিক মুন্সীগঞ্জের ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের ঐতিহাসিক ইদ্রাকপুর কেল্লা আকস্মিক পরিদর্শন করেছেন টুরিস্ট পুলিশ প্রধান অতিরিক্ত আইজিপি (চলতি দায়িত্ব) মো. মাইনুল হাসান, বিপিএম, পিপিএম, এনডিসি।

মঙ্গলবার (১১ আগস্ট) তিনি আকস্মিকভাবে মুন্সীগঞ্জ জেলা সফরে এসে মুন্সীগঞ্জ পৌরসভার অন্তর্গত ঐতিহাসিক ও দর্শনীয় স্থান ইদ্রাকপুর কেল্লা পরিদর্শন করেন।

পরিদর্শনকালে অতিরিক্ত আইজিপি কেল্লার বিভিন্ন স্থাপনা ও গুরুত্বপূর্ণ প্রত্নসামগ্রী ঘুরে দেখেন। একই সঙ্গে ঐতিহাসিক এই স্থানের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যালোচনা করেন এবং পর্যটক ও দর্শনার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের বিভিন্ন দিকনির্দেশনা দেন।

অতিরিক্ত আইজিপি মো. মাইনুল হাসানের সফরসঙ্গী হিসেবে ছিলেন টুরিস্ট পুলিশ ঢাকা রেঞ্জের ডিআইজি মো. মঞ্জুর মোর্শেদ আলম।

এ সময় মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ইদ্রাকপুর কেল্লা মুন্সীগঞ্জের অন্যতম ঐতিহাসিক স্থাপনা। প্রত্নতাত্ত্বিক ও পর্যটন গুরুত্ব বিবেচনায় কেল্লাটির নিরাপত্তা ও দর্শনার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার ওপর পরিদর্শনকালে গুরুত্ব দেওয়া হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!