সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
লৌহজংয়ে বস্ত্রের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

লৌহজংয়ে বস্ত্রের গোডাউনে আগুন, ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণে

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার মালিঅংক বাজারে তিনতলা ভবনের নিচতলায় একটি বস্ত্রের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। পরে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন।

আজ রবিবার (৯ আগস্ট) সকাল ৬টা ৫ মিনিটের দিকে উপজেলার বেজগাঁও ইউনিয়নের মালিঅংক বাজারে হাজী মো. মন্টু বেপারী সুপার মার্কেটের নিচতলায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, প্রায় ৩০০ বর্গফুট আয়তনের ওই বস্ত্রের গোডাউনে হঠাৎ আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে লৌহজং উপজেলা ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি। এ ঘটনায় কোনো হতাহত হয়েছে কি না, তাও প্রাথমিকভাবে জানা যায়নি।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!