সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭

সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ।

মঙ্গলবার (৪ আগস্ট) মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পুলিশ সুপারের নির্দেশনায় জেলার বিভিন্ন থানায় চলমান মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে সোমবার (৩ আগস্ট) রাত সাড়ে ১১টার দিকে ডিবির এসআই (নিঃ) কামরুল হাসান পিপিএম সঙ্গীয় ফোর্স নিয়ে সিরাজদিখান থানার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় অভিযান পরিচালনা করেন।

এ সময় গোপন সংবাদের ভিত্তিতে রাসেল হোসেন ওরফে রাজন (২৯)-এর বসতবাড়ির সামনের উঠানে অভিযান চালিয়ে তাকে ৩০০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার রাসেল হোসেনের পিতার নাম মৃত কসুরুদ্দিন।

তার স্থায়ী ঠিকানা নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার রামনগর এলাকা।

বর্তমানে তিনি সিরাজদিখান উপজেলার চর সাংহারদি (চর চসিমুদ্দিন) এলাকায় বসবাস করতেন।
এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!