সংবাদ শিরোনাম :
শাহবাগে পথশিশু ও ভাসমান মানুষের মাঝে জিসপের খাদ্য বিতরণ জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উপলক্ষে টঙ্গিবাড়ীতে আলোচনা সভা ও সংবর্ধনা। মুন্সীগঞ্জ শিবিরের জুলাই অভ্যুথানের ২য় বার্ষিকী উপলক্ষে সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত। জুলাই সনদ বাস্তবায়নে টালবাহানা করলে ক্ষমতায় থাকায় যাবে না। মুন্সিগঞ্জে যুগানন্দ দাশ (মাস্টার)-এর ১২তম মৃত্যুবার্ষিকী  গজারিয়ায় হাইওয়ে পুলিশের উদ্যোগে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত। নরসিংদীর পলাশে যুবকের বিরুদ্ধে প্রতারণার অভিযোগ, তথ্যদাতাকে ২০ হাজার টাকা পুরস্কারের ঘোষণা সিরাজদিখানে ৩০০ পিস ইয়াবাসহ একজন গ্রেপ্তার মুন্সীগঞ্জে ভোক্তা অধিকার অধিদপ্তরের অভিযান, দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা মুন্সীগঞ্জে ৫০ পিস ইয়াবাসহ ৯ মাদক মামলার আসামি গ্রেফতার
মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযানে ৫ কেজি গাঁজাসহ যুবক গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ সদর উপজেলার আদারিয়াতলা এলাকায় অভিযান চালিয়ে ৫ কেজি গাঁজাসহ এক যুবককে গ্রেফতার করেছে মুন্সীগঞ্জ জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

জেলা পুলিশ সূত্রে জানা যায়, শনিবার (১ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে পুলিশ সুপার মো. মেনহাজুল আলম পিপিএমের নির্দেশনায় জেলার চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে ডিবি পুলিশের একটি দল আদারিয়াতলা এলাকায় অভিযান পরিচালনা করে।

অভিযানে ডিবির অফিসার ইনচার্জ ইশতিয়াক আশফাকের নেতৃত্বে এসআই (নিঃ) সৈয়দ হাসিব আহম্মেদ ও সঙ্গীয় ফোর্স অংশ নেন।

গোপন সংবাদের ভিত্তিতে আদারিয়াতলায় হিরণ নামের এক ব্যক্তির বাড়ির সামনের পায়ে হাঁটা রাস্তা থেকে মো. সুমন (২৩), পিতা- আব্দুল কাদির, সাং- আদারিয়াতলা, থানা ও জেলা- মুন্সীগঞ্জকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

মুন্সীগঞ্জ জেলা পুলিশ জানিয়েছে, জেলার আইনশৃঙ্খলা রক্ষা এবং চুরি, ছিনতাই, ডাকাতি ও মাদকের বিরুদ্ধে তাদের বিশেষ অভিযান অব্যাহত থাকবে এবং ভবিষ্যতে আরও জোরদার করা হবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!