সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আগস্ট মাসের কিট প্যারেড অনুষ্ঠিত

মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে আগস্ট মাসের কিট প্যারেড অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক:

মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সে অফিসার ও ফোর্সের সমন্বয়ে আগস্ট-২০২৬ মাসের কিট প্যারেড অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২ আগস্ট) সকালে মুন্সীগঞ্জ জেলা পুলিশ লাইন্সের ড্রিল শেডে আয়োজিত কিট প্যারেডে উপস্থিত পুলিশ সদস্যদের নামে ইস্যুকৃত ইউনিফর্ম ও অন্যান্য সরকারি উপকরণ পরিদর্শন করেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) বিল্লাল হোসেন, পিপিএম।

পরিদর্শন শেষে তিনি জেলা পুলিশের সদস্যদের বাংলাদেশ পুলিশ বাহিনীর ড্রেস রুল যথাযথভাবে অনুসরণ করে পরিচ্ছন্ন ও পরিপাটি পোশাক পরিধান, সরবরাহকৃত সরকারি সামগ্রীর সঠিক ব্যবহার ও সংরক্ষণ, সুশৃঙ্খল জীবনযাপন এবং সততা ও পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।

এ সময় মুন্সীগঞ্জ পুলিশ লাইন্সে কর্মরত বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!