সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
নোয়াখালীতে জিসপ জেলা শাখা পুনর্গঠন লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নোয়াখালীতে জিসপ জেলা শাখা পুনর্গঠন লক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্ঠিত

নিজস্ব  প্রতিনিধি:

জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) নোয়াখালী জেলা শাখা পুনর্গঠনের লক্ষ্যে শনিবার (১ আগস্ট) বিকেল ৩টায় নোয়াখালী মাইজদী সদর এলাকায় এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় সভাপতিত্ব করেন জিসপ নোয়াখালী জেলা শাখার সভাপতি আবদুস সাত্তার।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন জিয়াউর রহমান সমাজকল্যাণ পরিষদ (জিসপ) কেন্দ্রীয় সভাপতি গিয়াস উদ্দিন খোকন।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন জিসপ কেন্দ্রীয় সহ-সভাপতি শাহজালাল উদ্দিন লিটন, সাংগঠনিক সম্পাদক খলিলুল্লাহ চৌধুরী সাকিব এবং প্রচার সম্পাদক সলিমুল্লাহ অপু। এছাড়াও সংগঠনের কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ সভায় উপস্থিত ছিলেন।

বক্তারা সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করতে জেলা শাখা পুনর্গঠনের প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করেন। তারা সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সমাজকল্যাণমূলক কর্মকাণ্ডে সদস্যদের সক্রিয় অংশগ্রহণের আহ্বান জানান।

মতবিনিময় সভায় জিসপের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!