সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
টঙ্গীবাড়ীতে টাইব্রেকারের রোমাঞ্চে রাইতভোগ ব্রাদার্সের শিরোপা জয়

টঙ্গীবাড়ীতে টাইব্রেকারের রোমাঞ্চে রাইতভোগ ব্রাদার্সের শিরোপা জয়

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলার ধীপুর ইউনিয়নে অনুষ্ঠিত ফুটবল টুর্নামেন্টের জমজমাট ফাইনালে টাইব্রেকারের রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়ন হয়েছে রাইতভোগ ব্রাদার্স। নির্ধারিত সময়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর টাইব্রেকারে সময় নাই ব্রাদার্সকে পরাজিত করে শিরোপা নিজেদের করে নেয় দলটি।

শনিবার (১ আগস্ট) বিকেলে ধীপুর ইউনিয়নের ব্রাহ্মণভিটা ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচ ঘিরে দর্শকদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। মাঠজুড়ে উপস্থিত শত শত ক্রীড়াপ্রেমী দর্শক উপভোগ করেন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ এ ম্যাচ।

খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-২ (টঙ্গীবাড়ি-লৌহজং) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুস সালাম আজাদ।

ধীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মনির হোসেন শেখের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রাজীব শেখ। টুর্নামেন্টের পৃষ্ঠপোষকতা করেন জেলা স্বেচ্ছাসেবক দলের সহসভাপতি আলমগীর হোসেন শেখ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আলী আসগর রিপন মল্লিক, সাধারণ সম্পাদক আমির হোসেন দোলন, সহসভাপতি আকতার হোসেন মোল্লা, কামারখাড়া ইউনিয়ন বিএনপির সভাপতি শেখ জামাল হোসেন, আকতার হোসেন লাকরিয়া, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক তানজিল শেখ অনিক, সদস্যসচিব মারুফ ইসলাম সেন্টুসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা।

পরে চ্যাম্পিয়ন রাইতভোগ ব্রাদার্স ও রানার্সআপ সময় নাই ব্রাদার্স দলের খেলোয়াড়দের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা। এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়াপ্রেমী এবং বিপুলসংখ্যক দর্শকের উপস্থিতিতে মাঠে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!