সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ার ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত, সভাপতি হারুন মৃধা

গজারিয়ার ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত, সভাপতি হারুন মৃধা

গজারিয়া মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান পরিচালনা কমিটির নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (১ আগস্ট) সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলে। নির্বাচনে মোট ভোটার ছিলেন ৮৭১ জন।

নির্বাচনে হাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে ২৬৯ ভোট পেয়ে তিন বছর মেয়াদের জন্য সভাপতি নির্বাচিত হন হারুন মৃধা।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বাছেদ চৌধুরী বাঘ প্রতীকে ২০৫ ভোট পেয়ে দ্বিতীয় এবং আতাউর রহমান খোকন ঘোড়া প্রতীকে ৯৪ ভোট পেয়ে তৃতীয় হন। নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, একটি ভোট বাতিল হয়েছে।

নির্বাচনের প্রিজাইডিং কর্মকর্তা মো. সাইদুর রহমান জানান, নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে। নির্বাচিত হারুন মৃধা আগামী তিন বছর ভবেরচর কেন্দ্রীয় ঈদগাহ ও গোরস্থান পরিচালনা কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!