সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের প্রথম চিকিৎসক হিসেবে আমেরিকান ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি ফেলোশিপ অর্জন

মুন্সীগঞ্জের প্রথম চিকিৎসক হিসেবে আমেরিকান ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি ফেলোশিপ অর্জন

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জের জন্য গর্বের এক অনন্য অর্জন। জেলার প্রথম চিকিৎসক হিসেবে একজন চিকিৎসক যুক্তরাষ্ট্রের মর্যাদাপূর্ণ ক্রিটিক্যাল কেয়ার নেফ্রোলজি ফেলোশিপ (Critical Care Nephrology Fellowship) সফলভাবে অর্জন করেছেন।

এই আন্তর্জাতিক স্বীকৃতি উপলক্ষে ল্যাবএইড পরিবারের পক্ষ থেকে তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। শুভেচ্ছা বার্তায় বলা হয়, স্যারের জ্ঞান, নিষ্ঠা ও নিরলস পরিশ্রমের ফলস্বরূপ এই অর্জন শুধু তাঁর ব্যক্তিগত সাফল্য নয়, বরং দেশের চিকিৎসা অঙ্গন এবং বিশেষ করে মুন্সীগঞ্জবাসীর জন্যও গর্বের বিষয়।

ল্যাবএইড পরিবারের পক্ষ থেকে আরও আশা প্রকাশ করা হয়, তাঁর এই আন্তর্জাতিক প্রশিক্ষণ ও অভিজ্ঞতা দেশের ক্রিটিক্যাল কেয়ার ও কিডনি রোগের চিকিৎসা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় স্যারের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং ভবিষ্যতে আরও সাফল্য কামনা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!