সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইনে মোবাইল কোর্ট, নাজমা বেকারিকে ১ লাখ টাকা জরিমানা

 মুন্সীগঞ্জ প্রতিনিধি 

মুন্সীগঞ্জে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্যপণ্য উৎপাদনসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি বেকারিকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ জুলাই ২০২৬) জেলা প্রশাসন, মুন্সীগঞ্জ এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের যৌথ উদ্যোগে এ মোবাইল কোর্ট পরিচালিত হয়।

মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. ওমর ফারুক। এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ, মুন্সীগঞ্জের নিরাপদ খাদ্য অফিসার মো. নূর-ই-আলম সোহাগ এবং পুলিশের একটি চৌকস দল।

অভিযানে মুন্সীগঞ্জ সদর উপজেলার কাটাখালী এলাকায় অবস্থিত নাজমা বেকারির কারখানায় অস্বাস্থ্যকর পরিবেশে বেকারি পণ্য উৎপাদন, নিম্নমানের খাদ্য সংযোজন দ্রব্য ব্যবহার, অপরিচ্ছন্ন পরিবেশ, কীটপতঙ্গ দমনের ব্যবস্থা না থাকা, সব পণ্যের বাধ্যতামূলক নিবন্ধন না থাকা, মেঝেতে খাদ্যপণ্য রাখা, খাদ্য উৎপাদন ও টয়লেট একই স্থানে থাকা, উৎপাদনস্থলে বিড়ালের উপস্থিতি এবং টয়লেটে হাত ধোয়ার সাবান না থাকার মতো একাধিক অনিয়ম ধরা পড়ে।

অভিযুক্ত প্রতিষ্ঠান কর্তৃপক্ষ এসব অপরাধ স্বীকার করায় নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী ১ লাখ (১,০০,০০০) টাকা অর্থদণ্ড আরোপ ও তা আদায় করা হয়।

এছাড়া প্রতিষ্ঠানটিকে ভবিষ্যতে এ ধরনের অনিয়ম থেকে বিরত থাকার নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে সতর্ক করে বলা হয়, সন্তোষজনক পরিবর্তন না হলে নিরাপদ খাদ্য আইন, ২০১৩ অনুযায়ী মামলা দায়ের করা হবে।

জেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের মোবাইল কোর্ট ও অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!