সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে জিপি- অ্যাড: মো.জাকারিয়া মোল্লা, পিপি- অ্যাড: সুমন মিয়া সরদার

মুন্সীগঞ্জ আদালতের সরকারী আইনজীবীদের নতুন তালিকা প্রকাশ করা হয়েছে জিপি- অ্যাড: মো.জাকারিয়া মোল্লা, পিপি- অ্যাড: সুমন মিয়া সরদার

মুন্সীগঞ্জ প্রতিনিধি-
মুন্সীগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত ও এর অধীন চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত, ল্যান্ড সার্ভে আপিল ট্রাইব্যুনাল, পারিবারিক আপিল আদালত, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে ২৭ জন সরকারি আইনজীবীর নতুন তালিকা প্রকাশ করা হয়েছে।

এতে জেলা ও দায়রা জজ আদালতের সরকারী কৌঁসুলি (জিপি) হয়েছেন অ্যাডভোকেট মো. জাকারিয়া মোল্লা, পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট সুমন মিয়া সরদার, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর হোসেন ঢালী, শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের স্পেশাল পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট মো. জাহাঙ্গীর আলম ।

গত ২৮ জুলাই আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় আইন ও বিচার বিভাগ সলিসিটর অনুবিভাগ (জিপি-পিপি শাখা)‘র সিনিয়র সহকারী সচিব মো. ফারুক হোসাইন‘র স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য নিশ্চিত হওয়া গেছে। পূর্বের নিয়োগকৃত সকল সরকারি আইজীবীর নিয়োগাদেশ বাতিলক্রমে তাদেরকে স্ব স্ব পদের দায়িত্ব হতে অব্যাহতি প্রদান পূর্বক নতুন করে নিয়োগ দেওয়া হয়।

এছাড়াও অতিরিক্ত সহকারি কৌঁসুলি হয়েছেন অ্যাডভোকেট তানজীল রশিদ, অ্যাডভোকেট মোহাম্মদ জাকারিয়া ইসলাম কাঞ্চন, অ্যাডভোকেট মোহাম্মদ মুনীর হোসেন। অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হয়েছেন অ্যাডভোকেট নাসিম আখতার, অ্যাডভোকেট মোহাম্মদ আরিফ হোসেন, অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান ইকো, অ্যাডভোকেট মাহবুবুর রহমান, অ্যাডভোকেট মো. ইকবাল হোসেন, অ্যাডভোকেট মো. হাফিজুর রহমান, অ্যাডভোকেট সুলতানা রোজিনা ইয়াসমিন, অ্যাডভোকেট মো. মুস্তাফিজুর রহমান ভুইয়া।

সহকারি পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট সালমা আফরিন, অ্যাডভোকেট মো. শাহ আলম, অ্যাডভোকেট ফাতেমা আক্তার, অ্যাডভোকেট মো. মমিনুল হক চৌধুরী, অ্যাডভোকেট শফিকুল ইসলাম মিন্টু, অ্যাডভোকেট মো. নুর হোসেন, অ্যাডভোকেট আখিঁ আক্তার, অ্যাডভোকেট আরিফ আহম্মেদ, অ্যাডভোকেট সাইফুল বিন আলী। সহকারী কৌঁসুলি অ্যাডভোকেট মো. পারভেজ আলম, অ্যাডভোকেট মো. নূর হোসেন বেপারী ও অ্যাডভোকেট শাহিন আলম।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!