সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
গজারিয়ায় নাজমা জেনারেল হাসপাতাল কে সিলগালা, একাধিক ক্লিনিককে অর্থদন্ড।

গজারিয়ায় নাজমা জেনারেল হাসপাতাল কে সিলগালা, একাধিক ক্লিনিককে অর্থদন্ড।

গজারিয়া( মুন্সিগঞ্জ) প্রতিনিধি

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর সেবার মান,বৈধ লাইসেন্স  ও প্রয়োজনীয় জনবল ও চিকিৎসা সরঞ্জাম যাচাইয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে উপজেলা প্রশাসন। অভিযানে নাজমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টার কে সিলগালা, গজারিয়া পপুলার হাসপাত ও ডায়গনিস্টিক ক্লিনিককে সাময়িক ভাবে বন্ধ ও আরও দুটি ক্লিনিককে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

শনিবার (২৫জুলাই)সকাল ১০ টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বিভিন্ন স্থানে একাধিক ক্লিনিককে এ অভিযান পরিচালিত হয়।

জেলা সিভিল সার্জন ডা:সাজেদা বেগম এর তত্ত্বাবধানে অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপস্থিত ছিলেন উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা:শারমিন আহমেদ তিথী,জেলা সিনি:স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা নাসির উদ্দিন,উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর আবাসিক ডা:নুসরাত ফারজানা খান,উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর ফারহানা খানম।

অভিযানে ৬টা প্রতিষ্ঠান পরিদর্শন করা হয় এর মধ্যে ভবেরচর ইউনিয়নের গজারিয়া পপুলার হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সাময়িক ভাবে বন্ধ,ভবেরচর জেনারেল হাসপাতালে এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে তিন হাজার টাকা রিমানা, জামালদী বাসষ্টান্ডস্থ হামদর্দ জেনারেল হাসপাতালকে ১০ হাজার টাকা জরিমানা,নাজমা জেনারেল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারকে সিলগালা করা হয়।এছাড়াও জামালদী এলাকায় অবস্হিত শুকরিয়া ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতাল ও মেঘনা ডায়াগনস্টিক এন্ড জেনারেল হাসপাতালে এর সেবা কার্যক্রমে সন্তুষ্ট প্রকাশ করেন অভিযানে অংশ গ্রহণকারী দল।

অভিযান শেষে জেলা সিভিল সার্জন ডা:সাজেদা বেগম বলেন,স্বাস্থ্যসেবার মান নিশ্চিত করা, বৈধ লাইসেন্স, প্রয়োজনীয় চিকিৎসক ও জনবল, চিকিৎসা সরঞ্জাম এবং সেবার সামগ্রিক মান যাচাইয়ের লক্ষ্যে এ অভিযান পরিচালিত হয়েছে, আমাদের অভিযান অব্যাহত থাকবে।

উপজেলা নির্বাহী অফিসার উম্মে হাফসা নাদিয়া বলেন,জনস্বার্থে বেসরকারি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলোর কার্যক্রম নিয়মিত তদারকির আওতায় আনা হবে।লাইসেন্স বিহীন কিংবা অনিয়মে জড়িত প্রতিষ্ঠানের বিরুদ্ধে ভবিষ্যতেও এ ধরনের ভ্রাম্যমাণ আদালত ও অভিযান অব্যাহত থাকবে।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!