সংবাদ শিরোনাম :
পঞ্চসার ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক মমিন বিশ্বাস বাংলাবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী হওয়ার ঘোষণা রবিউল আলম ব্যাপারীর মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ জেলা পুলিশের মাস্টার প্যারেড অনুষ্ঠিত মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সাংস্কৃতিক অনুষ্ঠান মুন্সীগঞ্জে মুক্তিযোদ্ধা ও শহিদ পরিবারের সদস্যদের নিয়ে আলোচনা সভা মুন্সীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত টঙ্গীবাড়ীতে ব্যক্তি উদ্যোগে রাস্তা সংস্কার, খুশি এলাকাবাসী গণতান্ত্রিক প্রক্রিয়ায় অনুষ্ঠিত হলো গজারিয়া প্রেসক্লাব এর দ্বি-বার্ষিক নির্বাচন। মিরকাদিমে ওয়াকফা সম্পত্তি দখলের আশঙ্কা, প্রশাসনের জরুরি হস্তক্ষেপ দাবি
টঙ্গিবাড়ীর সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

টঙ্গিবাড়ীর সড়কের বেহাল দশা, দুর্ভোগে এলাকাবাসী

টঙ্গিবাড়ী(মুন্সীগঞ্জ)প্রতিনিধি:

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ী উপজেলার বেতকা ইউনিয়নের খিলপাড়া গ্রামের পশ্চিম খিলপাড়া বেপারী বাড়ি হইতে করের বাড়ী পর্যন্ত সড়কটি দীর্ঘদিন ধরে বেহাল অবস্থায় পড়ে রয়েছে। সংস্কারের অভাবে সড়কটি বর্তমানে মানুষ ও যানবাহন চলাচলের প্রায় অনুপযোগী হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা।

স্থানীয়দের অভিযোগ, সড়কের বিভিন্ন স্থানে বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। সামান্য বৃষ্টিতেই রাস্তা কাদায় পরিণত হয়, ফলে পথচারী, শিক্ষার্থী ও যানবাহন চালকদের চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে।

এলাকাবাসী জানান, স্থানীয় বাসিন্দা গৌতম চন্দ্র করের একটি পোলট্রি খামার রয়েছে। খামারের মালামাল পরিবহনের জন্য নিয়মিত ভারী যানবাহন চলাচল করায় সড়কটির ক্ষয়ক্ষতি আরও বেড়ে যাচ্ছে। এতে প্রতিদিনই রাস্তার অবস্থা আরও নাজুক হয়ে পড়ছে।

দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কার না হওয়ায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা দ্রুত সড়কটি সংস্কারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত সংস্কারকাজ শুরু না হলে বর্ষা মৌসুমে সড়কটি সম্পূর্ণভাবে চলাচলের অযোগ্য হয়ে পড়বে এবং জনদুর্ভোগ আরও বৃদ্ধি পাবে।

আদিম যুগের ডিজিটাল বেতকা মডেল ইউনিয়ন ৪নং ওয়ার্ড এ রাস্তা টি পাকা /সংস্কার করা না হলে দিনে দিনে যেভাবে নস্ট হচ্ছে রাস্তাটি এক সময় পাওয়া যাবে না তাই কতৃপক্ষের নিকট আবেদন থাকবে রাস্তাটি যত দ্রুত সম্ভব সংস্কার করার জন্য স্থানীয় রাসেল শেখ জানান রাস্তাটি দ্রুত পাকা করা প্রয়োজন রাস্তাটি পাকা বা সংস্কার করা না হলে দিনে দিনে যেভাবে নস্ট হচ্ছে রাস্তাটি এক সময় পাওয়া যাবে না তাই কতৃপক্ষের নিকট আবেদন থাকবে রাস্তাটি যত দ্রুত সম্ভব পাকা করে দেওয়ান জন্য তাহলে এলাকাবাসী ভোগান্তী লাঘব হবে।

৪ নং ওর্য়াড ইউপি সদস্য হাসেম দেওয়ান জানান আমি বিষয়টি চেয়ারম্যনকে অবহিত করেছি সে বিষয়টি দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন । 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!