সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সাপাহারে জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির হত্যাকারী ডাকাত দম্পতি রেজা ও সায়মা গ্রেফতার

সাপাহারে জামায়াত নেতা আব্দুল্লাহহিল কাফির হত্যাকারী ডাকাত দম্পতি রেজা ও সায়মা গ্রেফতার

 

 

আব্দুল হালিম নওগাঁ জেলা প্রতিনিধি: ছিনতাই হওয়া মোবাইল ফোনের সূত্র ধরে সাপাহারে জামায়াতে ইসলামী নেতার হত্যাকারীকে পুলিশ গ্রেফতার করেছে । গত কাল মঙ্গলবার গভীর রাতে বিশেষ অভিযান পরিচালনা করে চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ এলাকা থেকে জড়িতদের নিজ বাড়ী হতে পুলিশ গ্রেফতার করতে সক্ষম হয় । গ্রেফতারকৃত ডাকাত চাঁপাই নবাবগঞ্জের সোনা মসজিদ বালিয়া দিঘী গ্রামের ভুল্লু ওরফে ভুলুর ছেলে রেজাউল ইসলাম রেজা (৪৮) ও তার স্ত্রী সায়মা খাতুন (৪৪)।
সাপাহার থানার অফিসার ইনচার্জ (ওসি) পলাশ চন্দ্র দেবনাথ জানান গত ৩০আগষ্ট রাত ১০ টার দিকে সাপাহার উপজেলার আশড়ন্দবাজার হতে উপজেলা জামায়াতে ইসলামী বাংলাদেশ সাপাহার উপজেলা শাখার সেক্রেটারী আব্দুল্লাহিল কাফি স্যার ও তার সহযোগী মোটরসাইকেল যোগে সাপাহার সদরে আসছিলেন। পথে একদল ছিনতাইকারী দূবৃত্ত তাদের পথ রোধ করে নগদ টাকা ও মোবাইল ফোন ছিনিয়ে নেয় এবং জামায়াত নেতার মাথায় আঘাত করে। রাতেই তাকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎনাধীনাবস্থায় ৩১আগষ্ট দুপুরে মৃত্যু হয়। পরে দলের পক্ষ থেকে সাপাহার থানায় একটি ছিনতাই ও খুনের মামলা দায়ের করা হয়। নিহত জামায়াত নেতা আব্দুল্লাহিল কাফি স্যার ছিনতাই হওয়া ওই মোবাইল ফোনের সূত্র ধরে পুলিশের সাপাহার সার্কেল এম এম সবুজ রানা ও অফিসার ইনচার্জ পলাশ চন্দ্র দেবনাথ ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মঙ্গলবার দিবাগত রাতে বালিয়া দিঘী গ্রামের বাড়ী হতে হত্যা মামলার ডাকাত রেজাউলকে এবং নিহত জামায়াত নেতার ছিনতাইকৃত মোবাইল ফোন ডাকাতের স্ত্রীর সায়মার নিকট হতে উদ্ধার করে। ডাকাত রেজাউল ও তার স্ত্রী সায়মা খাতুনকে গ্রেফতার করে। কুখ্যাত ডাকাত রেজাউল এর বিরুদ্ধে ৪ টি ডাকাতি মামলা সহ মোট ৬ টি মামলা চলমান রয়েছে।
বুধবার গ্রেফ্তারাৃক ডাকাত দম্পতিকে পুলিশ নওগাঁ কোর্টে প্রেরণের পর রিমান্ড চেয়ে আবেদন করবেন বলে অফিসার ইচার্জ পলাশ দেব জানিয়েছেন

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!