সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: আড়াই মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ীতে ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: আড়াই মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ

ইতালিতে ভাইয়ের হাতে ভাই খুন: আড়াই মাস পর দেশে ফিরল নয়নের মরদেহ

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা এলাকার পশ্চিম সোনারং এলাকার প্রবাসী যুবক নয়ন ফকির (২৫) ইতালিতে বড় ভাইয়ের হাতে নিহত হওয়ার প্রায় আড়াই মাস পর তার মরদেহ দেশে পৌঁছেছে।

আজ বুধবার সকাল ১০টার দিকে নয়ন ফকিরের মরদেহ দেশে পৌঁছায়। পরে দুপুর ২টার দিকে টঙ্গীবাড়ী উপজেলার সোনারং ইউনিয়নের দক্ষিণ বেতকা ঈদগাহ কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করা হয়।

জানা যায়, গত ৩০ এপ্রিল ইতালির লেইজ শহরে পারিবারিক ও আর্থিক বিরোধের জেরে বড় ভাই হুমায়ুন ফকির (৩০) ছোট ভাই নয়ন ফকিরকে হত্যা করেন। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত হুমায়ুন ফকির ভিডিও কলে পরিবারের

সদস্যদের কাছে হত্যার দায় স্বীকার করেন।

স্থানীয় সূত্র জানায়, দুই ভাইয়ের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ, টাকাপয়সার লেনদেন এবং দ্বিতীয় বিয়ে-সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। এসব বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটে বলে ধারণা করা হচ্ছে। হুমায়ুন ফকির স্থানীয় দেলোয়ার ফকিরের (৫৫) ছেলে।

ঘটনার খবর পেয়ে ইতালির স্থানীয় পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত হুমায়ুন ফকিরকে গ্রেফতার করে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!