সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক সভা ও উপকরণ বিতরণ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক সভা ও উপকরণ বিতরণ

সিরাজদিখানে কৃষক কার্ড বিষয়ক সভা ও উপকরণ বিতরণ

 মুন্সীগঞ্জ প্রতিনিধি

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষকদের আধুনিক সেবার আওতায় আনতে ‘কৃষক কার্ড’ বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে। একই সঙ্গে স্থানীয় কৃষকদের মাঝে গাছের চারা ও বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়।

বুধবার (২২ জুলাই) জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা এম এ জলিল, জেলা মৎস্য কর্মকর্তা মো. গোলাম মেহেদী হাসান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. জুবায়ের হোসেন, সিরাজদিখান উপজেলা নির্বাহী কর্মকর্তা রুম্পা ঘোষ, উপজেলা কৃষি কর্মকর্তা মো. রফিকুল ইসলাম।

অনুষ্ঠানে বক্তারা বলেন, কৃষকদের তথ্যভিত্তিক সেবা নিশ্চিত করতে কৃষক কার্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে কৃষকরা সহজেই সরকারি ভর্তুকি, প্রণোদনা এবং বিভিন্ন কৃষি সহায়তা পাবেন। পাশাপাশি আধুনিক প্রযুক্তিনির্ভর কৃষি ব্যবস্থার সঙ্গে যুক্ত হয়ে উৎপাদন বাড়ানো সম্ভব হবে।

সভা শেষে উপস্থিত কৃষকদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা ও প্রয়োজনীয় কৃষি উপকরণ বিতরণ করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!