সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে সিরাজদিখানে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু 

মুন্সীগঞ্জে সিরাজদিখানে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু 

মুন্সীগঞ্জে সিরাজদিখানে পুকুরে ডুবে বৃদ্ধের মৃত্যু

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় পুকুরে ডুবে সম্ভু ভদ্র (৮০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। রোববার (১৯ জুলাই) ভোররাতে উপজেলার জৈনসার ইউনিয়নের ভাটিংভোগ গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভোর ৩টা থেকে ৫টার মধ্যে যেকোনো সময়ে সম্ভু ভদ্র বাড়ি থেকে বের হয়ে অসাবধানতাবশত পাশের একটি পুকুরে পড়ে যান। সকালে স্থানীয়রা শ্যামল নামে এক ব্যক্তির পুকুরে তার মরদেহ ভাসতে দেখে সিরাজদিখান থানায় খবর দেন।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে এবং পরে নিহতের পরিচয় নিশ্চিত করে। সম্ভু ভদ্র ভাটিংভোগ গ্রামের বাসিন্দা। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা রোগে ভুগছিলেন। এছাড়া পূর্বে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হয়ে মানসিকভাবেও অসুস্থ ছিলেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

সিরাজদিখান থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) হাবিবুর রহমান জানান, পরিবারের কোনো অভিযোগ না থাকায় মরদেহ ময়নাতদন্ত ছাড়াই স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!