সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গাজীপুরে, কালীগঞ্জ কে আধুনিক নগর গড়তে মহাপরিকল্পনা ২

গাজীপুরে, কালীগঞ্জ কে আধুনিক নগর গড়তে মহাপরিকল্পনা ২

মোঃ আলমগীর মোল্লা , গাজীপুর

গাজীপুরে কালীগঞ্জে ১৩ জুলাই ২০২৬ স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ ও স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর এলজিইডির নগর পরিচালন ও অবকাঠামো উন্নতিকরণ এর আওতায় কালীগঞ্জ পৌরসভার নগর মহাপরিকল্পনা প্রণয়ন প্রকল্পের পরামর্শকরণ সভা-২ অনুষ্ঠিত হয়েছে।  

  

সোমবার সকালে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কালীগঞ্জ পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা এটিএম কামরুল ইসলাম।  

 

 পৌরসভার পরামর্শক প্রতিষ্ঠান ডেভেলপমেন্ট ডিজাইন কনসালটেন্টস লিমিটেডের দলনেতা ড. মো. জহিরুল হক, উপজেলা সহকারী কমিশনার ভূমি জাকিয়া সরওয়ার লিমা, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রেজওয়ানা রশিদ, কালীগঞ্জ প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আল-আমিন দেওয়ান, পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য সালাহ উদ্দিন আহমেদ, মো. আলম খান প্রমুখ।  

 

কালীগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী মন্নুর আহমেদ সভা সঞ্চালনা করেন।

  

অনুষ্ঠানে অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা অফিসার জেসমির আক্তার ,উপজেলা সমাজ সেবা কর্মকর্তা আফরোজা বেগম ৩/উপজেলা প্রকৌশলী মো. রেজাউল হক,উপজেলা সমবায় কর্মকর্তা মো. আতাউর রহমান,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মো. সামসুজ্জামান ,কালীগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিলর মো. মোফাজ্জল হোসেন মোমেন, মো. রুহুল আমিন,পৌরসভা উন্নয়ন কমিটির সদস্য মো. মকবুল হোসেন, কাউছার মাহমুদ লাল মিয়া  ।

অংশগ্রহণকারীরা মাঠপর্যায়ে প্রকল্প বাস্তবায়নের চ্যালেঞ্জ ও করণীয় নিয়ে মতামত প্রদান করেন এবং ভবিষ্যতে কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করেন। তারা মনে করেন এ ধরনের উদ্যোগ নগর উন্নয়ন ও পরিকল্পিত অবকাঠামো গড়ে তুলতে নিঃসন্দেহে ইতিবাচক ভূমিকা রাখবে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!