সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫ মোটরসাইকেল উদ্ধার

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার, ৫ মোটরসাইকেল উদ্ধার

মুন্সীগঞ্জ প্রতিনিধি 

 

মুন্সীগঞ্জে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় তাদের কাছ থেকে চুরি হওয়া ৫টি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই অভিযানে মাদকবিরোধী পৃথক অভিযানে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করা হয়েছে।

আজ ১৩ জুলাই মুন্সীগঞ্জ জেলা পুলিশের মিডিয়া সেল এক প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই তথ্য নিশ্চিত করেছে।

 

পুলিশ সূত্রে জানা যায়, গত ৯ জুলাই বিকেলে মুন্সীগঞ্জের পদ্মা সেতু উত্তর থানাধীন পশ্চিম কুমারভোগ এলাকার একটি মসজিদের সামনে থেকে মোঃ সজিব নামে এক ব্যক্তির একটি কালো রংয়ের সুজুকি (SUZUKI 250 cc) মোটরসাইকেল চুরি হয়। এ ঘটনায় ভুক্তভোগী থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত শুরু করে।

অভিযান ও গ্রেফতার

মুন্সীগঞ্জের পুলিশ সুপার মোঃ মেনহাজুল আলম পিপিএম-এর নির্দেশনায় এবং অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ কামরান হোসেনের তদারকিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস দল অভিযানে নামে। তথ্য-প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে গত ১২ জুলাই রাতে নারায়ণগঞ্জ সদর থানার নিতাইগঞ্জ এলাকা থেকে চক্রের মূল হোতা মোঃ সুমনকে (২৫) গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে চুরি হওয়া মোটরসাইকেলটি উদ্ধার করা হয়।

পরবর্তীতে সুমনের দেওয়া তথ্যের ভিত্তিতে মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ী থেকে হৃদয় দেওয়ান (৩০) ও সজীব পাইক (২৪) নামে আরও দুইজনকে গ্রেফতার করা হয়। তাদের হেফাজত থেকে আরও ৪টি বিভিন্ন মডেলের চোরাই মোটরসাইকেল জব্দ করা হয়।

জব্দকৃত মোটরসাইকেলসমূহ:

১টি সুজুকি (SUZUKI 250 cc) মোটরসাইকেল।

১টি রেজিস্ট্রেশনবিহীন ডিসকভার ১২৫ সিসি মোটরসাইকেল।

১টি হাঙ্গ (Hunk 150cc) মোটরসাইকেল।

২টি পালসার ১৫০ সিসি মোটরসাইকেল (ইঞ্জিন ও চেসিস নম্বর ঘষামাজা করা)।

পুলিশ জানায়, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে মুন্সীগঞ্জসহ আশপাশের জেলায় সংঘবদ্ধভাবে মোটরসাইকেল চুরি করে আসছিল। চুরি করা মোটরসাইকেলের নম্বর প্লেট ও বিভিন্ন অংশ পরিবর্তন করে তারা বাজারে বিক্রি করত।

পৃথক মাদক বিরোধী অভিযান

মোটরসাইকেল উদ্ধার অভিযান পরিচালনার সময় লৌহজং থানার গোয়ালীমান্দ্রা এলাকা থেকে ১১০০ পিস ইয়াবা ও ২ কেজি গাঁজাসহ আলাল ওরফে আলা উদ্দিন (৪০) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা দায়ের করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!