সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে জামায়াতের মহিলা বিভাগের রোকন শিক্ষা শিবির

মুন্সীগঞ্জে জামায়াতের মহিলা বিভাগের রোকন শিক্ষা শিবির

মুন্সীগঞ্জ প্রতিনিধি :

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে মহিলা বিভাগের রোকন শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টায় মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এ শিক্ষা শিবির অনুষ্ঠিত হয়।

জেলা মহিলা বিভাগের সেক্রেটারি বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষা শিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরার সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও শূরা সদস্য শামীমা বেগম, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বশীলা রেজিনা আক্তার, ঢাকা দক্ষিণ অঞ্চলের দায়িত্বশীলা রাহিমা নাসরিন এবং ঢাকা দক্ষিণ অঞ্চলের টিম সদস্য মাওলানা মাহমুদা আক্তার।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে মহিলা বিভাগের রোকনদের ইসলামী আদর্শে নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে হবে। তারা বলেন, ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়ন, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং আদর্শ পরিবার গঠনে প্রত্যেক রোকনকে সচেষ্ট থাকতে হবে। একই সঙ্গে সন্তানদের ইসলামী মূল্যবোধে গড়ে তুলে ইসলামী আন্দোলনের সঙ্গে সম্পৃক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

শিক্ষা শিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে মহিলা বিভাগের রোকনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা এবং দাওয়াতি কাজ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!