সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

২৪ ঘণ্টার মধ্যেই ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার, আন্তঃজেলা ডাকাত দলের ২ সদস্য গ্রেফতার

 

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

 

মুন্সীগঞ্জে ডাকাতির ২৪ ঘণ্টার মধ্যেই লুট হওয়া ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল, একটি কাভার্ডভ্যান এবং ডাকাতির কাজে ব্যবহৃত একটি পিকআপ ভ্যান উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আন্তঃজেলা ডাকাত দলের দুই সদস্যকে গ্রেফতার করা হয়েছে।

 

পুলিশ জানায়, গত ৯ সেপ্টেম্বর রাতে নারায়ণগঞ্জের মেঘনাঘাট থেকে ৬৬৫ কার্টন সয়াবিন তেল নিয়ে একটি কাভার্ডভ্যান যশোলে যাওয়ার পথে মুন্সীগঞ্জের শ্রীনগরে ডাকাতদের কবলে পড়ে। অজ্ঞাতপরিচয় ৭-৮ জন ডাকাতদল একটি মিনি পিকআপ নিয়ে কাভার্ডভ্যানটির গতিরোধ করে। পরে চালক ও হেলপারকে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের হাত-মুখ বেঁধে রেখে কাভার্ডভ্যানসহ মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর শ্রীনগর থানায় একটি মামলা দায়ের করা হয়।

 

মামলার পর মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেহেজহুল আলম পিপিএম-এর নির্দেশনায় ও অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. কামরান হোসেনের তত্ত্বাবধানে বিশেষ অভিযান শুরু হয়। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১০ সেপ্টেম্বর বিকেলে গাজীপুরের কালিয়াকৈরে অভিযান চালিয়ে আন্তঃজেলা ডাকাত দলের সদস্য মো. গনি মিয়া (২৮) ও অভি রহমানকে (২৮) গ্রেফতার করে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে প্রথমে একটি পিকআপ ও ৯ কার্টন তেল উদ্ধার করা হয়।

 

পরে ডাকাতদের দেওয়া তথ্যে বগুড়ার শেরপুরের একটি গোডাউন থেকে ৫৮৩ কার্টন এবং পরবর্তীতে আরেকটি বাড়ি থেকে আরও ৫৮ কার্টন ৮ লিটার তেল উদ্ধার করা হয়। সব মিলিয়ে মোট ১১,৭৮৮ লিটার সয়াবিন তেল উদ্ধার করতে সক্ষম হয় পুলিশ।

 

গ্রেফতারকৃতরা হলেন—সাভারের হেমায়েতপুরের মো. গনি মিয়া (২৮) এবং ঢাকার কদমতলী এলাকার বাসিন্দা অভি রহমান (২৮)। পুলিশ জানিয়েছে, আন্তঃজেলা ডাকাত দলের অন্য সদস্যদের গ্রেফতারের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!