সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন রবিউল-সুমাইয়া দম্পতি

গজারিয়ায় ডাস্টবিন থেকে উদ্ধার নবজাতকের বৈধ অভিভাবকত্ব পেলেন রবিউল-সুমাইয়া দম্পতি

মুন্সীগঞ্জ প্রতিনিধি:

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থান থেকে জীবিত উদ্ধার হওয়া কন্যা নবজাতকের বৈধ অভিভাবকত্ব প্রদান করা হয়েছে।

শিশুটির নিরাপদ ভবিষ্যৎ, সুরক্ষা ও সার্বিক কল্যাণ বিবেচনায় আইনানুগ প্রক্রিয়া শেষে গজারিয়া উপজেলার ভবেরচর ইউনিয়নের বাসিন্দা রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে তার অভিভাবকত্ব হস্তান্তর করা হয়।

জানা যায়, গত ২৯ জুন ২০২৬ তারিখে গজারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাস্টবিন-সংলগ্ন স্থান থেকে নবজাতক কন্যাশিশুটিকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়।

পরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তার প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। উন্নত চিকিৎসা ও নিবিড় পরিচর্যার জন্য উপজেলা প্রশাসনের উদ্যোগে শিশুটিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

শিশুটির চিকিৎসা, নিরাপত্তা ও ভবিষ্যৎ সুরক্ষা নিশ্চিত করতে জেলা প্রশাসন, সমাজসেবা অধিদপ্তর, উপজেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট দপ্তরগুলো সমন্বিতভাবে কার্যক্রম পরিচালনা করে।

এ বিষয়ে গত ৬ জুলাই জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে জেলা শিশু কল্যাণ বোর্ডের সভা অনুষ্ঠিত হয়। সভায় উদ্ধার হওয়া নবজাতকের সর্বোত্তম স্বার্থ বিবেচনায় তার বৈধ অভিভাবকত্ব প্রদানের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

পরবর্তীতে ৯ জুলাই জেলা শিশু কল্যাণ বোর্ডের সদস্যদের মতামত ও সুপারিশের ভিত্তিতে শিশুটির নিরাপত্তা, সুরক্ষা ও সার্বিক কল্যাণের বিষয়টি গুরুত্ব দিয়ে রবিউল ইসলাম ও সুমাইয়া আক্তার দম্পতির কাছে বৈধ অভিভাবকত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়।

জেলা প্রশাসনের সংশ্লিষ্ট সূত্র জানায়, একটি অসহায় শিশুর নিরাপদ ভবিষ্যৎ নিশ্চিত করতে মানবিক দৃষ্টিভঙ্গি ও প্রচলিত আইন অনুসরণ করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এই উদ্যোগ শিশুর অধিকার সংরক্ষণ এবং কল্যাণ নিশ্চিত করতে প্রশাসনের মানবিক ও দায়িত্বশীল ভূমিকার প্রতিফলন।

 

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!