সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
আলমগীর হোসেন দেওয়ানের বাড়িতে শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনদের মিলনমেলা

আলমগীর হোসেন দেওয়ানের বাড়িতে শিক্ষক, সাংবাদিক ও বিশিষ্টজনদের মিলনমেলা

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার সামাজিক সংগঠন জনজীবন ফাউন্ডেশন-এর সহ-সভাপতি মো. আলমগীর হোসেন দেওয়ানের আমন্ত্রণে তাঁর গ্রামের বাড়িতে শিক্ষক, সাংবাদিক, সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার বিশিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে।

 

শুক্রবার আয়োজিত এ মিলনমেলায় উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও নিরাপদ সড়ক চাই মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি মো. আতিকুর রহমান টিপু, বিএনপি নেতা বজলুর রহমান, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, লেখক ও সাংবাদিক ফোরাম এবং জনজীবন ফাউন্ডেশনের সভাপতি মো. জিয়াউর রহমান, লেখক ও সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক মো. দুলাল হোসেন, জনজীবন ফাউন্ডেশন মুন্সীগঞ্জ জেলা শাখার সভাপতি ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল মুন্সীগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি আতিকুর রহমান শিপন, জনজীবন ফাউন্ডেশন মুন্সীগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি আলহাজ মো. মনির হোসেন মোল্লা, সন্ধানী লাইফের জিএম আলহাজ মো. আনোয়ার হোসেন মোল্লা, বিএনপি নেতা মোহাম্মদ হোসেন লিটন, সাংবাদিক তুহিন সরকার, জাহান শরীফ, বজ্রযোগিনী ইউনিয়ন কৃষকদলের সভাপতি মো. মোশাররফ হোসেন দেওয়ানসহ বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা।

 

মিলনমেলায় পারস্পরিক সৌহার্দ্য, সামাজিক সম্প্রীতি এবং জনকল্যাণমূলক কর্মকাণ্ডে সম্মিলিতভাবে কাজ করার বিষয়ে মতবিনিময় হয়। অতিথিরা এ ধরনের আয়োজন সমাজে ঐক্য, সম্প্রীতি ও পারস্পরিক সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!