সংবাদ শিরোনাম :
যশলং ইউপি নির্বাচনে বিএনপির চেয়ারম্যান প্রার্থী হিসেবে সাইদুর রহমান বাবুলকে চান এলাকাবাসী সাংবাদিক লিটন মাহমুদের বাবা চ্যানেল আই  ইমপ্রেস গ্রুপের হেড অব ফাইন্যান্স ওয়ালি মাহমুদ আর নেই। শিলই ইউনিয়নে আইন সহায়তা মানবাধিকার সংস্থার শাখা কার্যালয়ের উদ্বোধন সুনামগঞ্জের নতুনপাড়ায় জেলা পূজা উদযাপন পরিষদের অফিস উদ্বোধন করেন পৌর প্রশাসক অসীম চন্দ্র বণিক ডেঙ্গু প্রতিরোধে মুন্সীগঞ্জে কাটাখালী খাল পরিষ্কার অভিযান শিক্ষা অনুরাগী ও মাদকের বিরুদ্ধে সোচ্চার মফিজুল ইসলামআউটশাহী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা জনপ্রিয়তার অপর নাম আছমা আক্তার ,শিক্ষা রাস্তাঘাট উন্নয়ন ও মাদকবিরোধী কর্মকাণ্ডে জনসম্পৃক্ত সাবেক প্যানেল মেয়র মুন্সীগঞ্জে ডিবির অভিযানে ৭০০ পিস ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার ডুলাহাজারায় সংরক্ষিত বনভূমি দখলের মহোৎসব, উচ্ছেদের পরেই আবার দখল মুন্সীগঞ্জে পুলিশের ২৪ ঘণ্টার অভিযানে মাদকসহ গ্রেপ্তার ২৭
মুন্সীগঞ্জে স্কুলের সামনে মরণফাঁদ, দীর্ঘদিনেও বন্ধ হয়নি খোলা ম্যানহোল

মুন্সীগঞ্জে স্কুলের সামনে মরণফাঁদ, দীর্ঘদিনেও বন্ধ হয়নি খোলা ম্যানহোল

লিটন মাহমুদ, মুন্সীগঞ্জ 

মুন্সীগঞ্জ সদর উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের ইদ্রাকপুর উচ্চ বিদ্যালয় ও ইদ্রাকপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যাতায়াতের প্রধান সড়কের মাঝখানে থাকা দুটি ম্যানহোলের ঢাকনা দীর্ঘদিন ধরে না থাকায় চরম ঝুঁকির সৃষ্টি হয়েছে। প্রতিদিন এই পথ দিয়ে চলাচলকারী শিক্ষার্থী, অভিভাবক ও সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে আতঙ্ক।

 

স্থানীয়রা জানান, এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। পাশাপাশি দুটি বিদ্যালয়ের শত শত শিক্ষার্থী প্রতিদিন এই পথ ব্যবহার করে। দীর্ঘদিন ধরে ম্যানহোল দুটির ঢাকনা না থাকলেও সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কার্যকর ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ এলাকাবাসীর।

 

তাদের দাবি, সামান্য বৃষ্টিতেই সড়কে পানি জমে যায়। তখন খোলা ম্যানহোল পানির নিচে তলিয়ে যাওয়ায় দুর্ঘটনার ঝুঁকি আরও বেড়ে যায়। কোমলমতি শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন অভিভাবকরা দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

 

সরেজমিনে দেখা যায়, দুর্ঘটনা এড়াতে স্থানীয় এক সচেতন ব্যক্তি ম্যানহোলের ভেতরে গাছের ডাল বসিয়ে তাতে লাল কাপড় বেঁধে বিপদসংকেত তৈরি করেছেন। তবে এটি সাময়িক ব্যবস্থা হওয়ায় স্থায়ী সমাধানের দাবি জানিয়েছেন এলাকাবাসী।

 

স্থানীয়দের অভিযোগ, যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। তাই কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটার আগেই খোলা ম্যানহোল দুটিতে নতুন ঢাকনা স্থাপন করে নিরাপদ চলাচল নিশ্চিত করতে পৌর কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।

Facebook Comments Box





  1. © স্বত্ব সংরক্ষিত © ২০২৪ দৈনিক নাগরিক বাণী
error: Content is protected !!